News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরি স্থায়ী করার দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ১০৩২৩ শিক্ষককুল
Image

চাকরি স্থায়ী করার দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ১০৩২৩ শিক্ষককুল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ আগামীদিনে যাতে চাকরির স্থায়ী সমাধান হয় তার জন্য একদিকে নিজেদের মধ্যে আলোচনা ও সরকারের কাছে দাবি জানিয়ে যাচ্ছেন ত্রিপুরার চাকরিচ্যুত ১০৩২৩ জন শিক্ষক৷ এই বিষয়ে আগামী দিনে তাঁদের আন্দোলনের রণকৌশল স্থির করতে আজ মঙ্গলবার আগরতলায় এক বৈঠক করেন এই সকল শিক্ষক-শিক্ষিকারা৷ আজকের এই বৈঠকে আগরতলার পাশাপাশি প্রতিটি জেলা থেকে তাঁদের প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন৷


বৈঠক শেষে শিক্ষকদের তরফে জানানো হয়েছে, তাঁদের চাকরি নিয়ে বর্তমানে যে টানাপোড়েন চলছে তার স্থায়ী সমাধানের জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে তাঁরা সাক্ষাৎ করবেন৷ মুখ্যমন্ত্রী তাঁদের সাক্ষাতের সময় দিলে দাবি জানানো হবে যে নতুন সরকার আসার আগে বিজেপি দলের তরফে নির্বাচনী ভিজন ডকুমেন্টে উল্লেখ করা হয়েছিল তাঁদের স্থায়ী সমাধান করা হবে৷ প্রতিশ্রুতি অনুযায়ী সরকার যেন তাঁদের চাকরির স্থায়ী সমাধান করে৷ ১০৩২৩ জনের মধ্যে থাকা যে সকল আন্ডার গ্রেজুয়েট শিক্ষকদের চাকুরী ৫ বছর হয়ে গিয়েছে তাঁদেরকে নিয়মিত করা-সহ আরও কিছু দাবি রয়েছে৷ এই সকল দাবি নিয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে সংবাদ মাধ্যমকে জানানো হয়৷


এ প্রসঙ্গে উল্লেখ্য, চাকরি বঞ্চিত শিক্ষিত বেকারদের দায়েরকৃত মামলার প্রেক্ষিতে ত্রিপুরা হাইকোর্ট বামফ্রন্ট সরকারের সময়ে দেওয়া ১০৩২৩ শিক্ষকের চাকরি ও তাদের নিয়োগ নীতিকে বাতিল বলে ঘোষণা করেছিল এবং অবিলম্বে নতুন নিয়োগ নীতিতে শিক্ষক নিয়োগের নির্দেশ দেয়৷ উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তৎকালীন সরকার শিক্ষকদের চাকরি রক্ষার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানায়৷ কিন্তু সেখানেও হাইকোর্টের রায়কে বহাল রাখে সুপ্রিমকোর্ট৷ এর পর থেকে তাঁদের সাময়িক সময়ের শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়৷ তার পর থেকে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁদের পুনরায় স্থায়ীভাবে নিয়োগ করার জন্য৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top