News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যৎ পরিষেবার উন্নয়নে প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে : উপমুখ্যমন্ত্রী
Image

বিদ্যৎ পরিষেবার উন্নয়নে প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই ৷৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার সভাপতিত্বে বিদ্যুৎ নিগমের উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি জেলা কার্যালয়ের যৌথ পর্যালোচনা সভা আজ ধর্মনগরে জেলাশাসক অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়৷ সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধ সেন, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় এবং বিদ্যুৎ নিগমের এ জি এম কনকলাল দাস, এ জি এম ই অরিন্দম দেবনাথ সহ উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলার আধিকারিকগণ৷


পর্যালোচনা সভায় উপমুখ্যমন্ত্রী এই দুটি জেলায় বিদ্যুৎ পরিষেবা এবং পরিকাঠামোর উন্নয়নে কি কি ব্যবস্থা, পরিকল্পনা নেওয়া প্রয়োজন সে বিষয়ে অবহিত হন৷ তিনি বলেন, বিদ্যৎ পরিষেবার উন্নয়নে নিগম যে সব পরিকল্পনা রূপায়ণ করছে তা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে৷ তিনি বলেন, বিদ্যুৎ পরিষেবা অক্ষুন্ন রাখতে ট্রান্সফরমারগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে৷ গাছপালার জন্য বিদ্যৎ পরিবাহী তারের যেন কোন ক্ষতি না হয় সেদিকেও নজর রাখতে বলেন তিনি৷ বিদ্যতের বিল নিয়মিত সংগ্রহ করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন৷


পর্যালোচনা সভায় উপাধ্যক্ষ বিশ্ববন্ধ সেন, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় আলোচনা করেন এবং বিভিন্ন পরামর্শ দেন৷ সভায় বিদ্যুৎ নিগমের উত্তর জেলার আধিকারিক আলোচনাকালে জানান সৌভাগ্য যোজনায় উত্তর জেলায় এখন পর্যন্ত ১১ হাজার ১১৩ পরিবারকে বিদ্যতের সংযোগ দেওয়া হয়েছে৷ ঊনকোটি জেলার আধিকারিক জানান সৌভাগ্য যোজনায় ৬ হাজার ৮২৫টি পরিবারকে বৈদ্যতিক সংযোগ দেওয়া হয়েছে৷

এছাড়া দুটি জেলার আধিকারিকগণ নিজ নিজ জেলার বিদ্যুৎ পরিষেবার বর্তমান অবস্থা, উন্নয়নমূলক কর্মসূচি ও কাজ কর্মের অগ্রগতির চিত্র এবং বিদ্যুৎ পরিষেবা ভালো রাখতে প্রয়োজনীয় বিষয় তুলে ধরেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top