News Flash

  • Home
  • Uncategorized
  • উৎসব থেকে নেশামুক্ত ত্রিপুরা গঠন ও জল সংরক্ষণের বার্তা বয়ে নিয়ে যেতে হবে : মুখ্যমন্ত্রী
Image

উৎসব থেকে নেশামুক্ত ত্রিপুরা গঠন ও জল সংরক্ষণের বার্তা বয়ে নিয়ে যেতে হবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই ৷৷ মেলা ও উৎসব মানেই একতা, জাতি-জনজাতির সব অংশের মানুষের মিলনকেন্দ্র, সম্পীতির মেলবন্ধন৷ পাশাপাশি মেলা হল নতুন চিন্তাধারার সমাহার, নতুন অভি’তা৷ এর সংমিশ্রণে নতুন কিছু স’ষ্টি৷ আজ পুরাতন আগরতলায় চতুদর্শ দেবতা বাড়ি প্রাঙ্গণে ক’ষ্ণমালা মুক্ত মে’ সাতদিন ব্যাপী ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও প্রদর্শনীর সূচনা করে এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, রাজন্যকাল থেকেই চিরাচরিত নিয়মানুসারে প্রতিবছর এই মেলা নতুন কিছু বার্তা বয়ে আনে৷ এবছরের খার্চি উৎসব ও মেলা থেকে যে বার্তাটি আমাদের বয়ে নিয়ে যেতে হবে তা হল নেশামুক্ত ত্রিপুরা গঠন এবং জল সংরক্ষণ৷


তিনি বলেন, সুু-শ’ঙ্খল সমাজব্যবস্থাই একটা সুুন্দর, সুুষ্ঠ, সম’দ্ধশালী রাজ্য বা রাষ্ট্র গঠন করতে পারে৷ শ’ঙ্খলাপরায়ণ না হলে কোন রাজ্য বা রাষ্ট্র কোন দিনই সর্বশ্রেষ্ঠ হতে পারে না৷ বর্তমান সরকারের লক্ষ্য ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলা৷ এরজন্য আমাদেরকে অবশ্যই সুু-শ’ঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, গত বছর এই খার্চি মেলায় লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছিল৷ কিন্তু কোন ধরণের একটি অপ্রীতিকর ঘটনাও ঘটেনি৷ এর থেকেই বোঝা যায় ত্রিপুরার মানুষ কতটা সুু-শৃঙ্খল৷ তিনি বলেন, সুুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এই ধরণের মেলাগুলির প্রাসঙ্গিকতা যেমন রয়েছে, পাশাপাশি এই মেলাগুলির বাণিজ্যিক দিকও রয়েছে৷


মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরাকে নতুনভাবে গড়ে তুলতে হবে৷ মানুষ অনেক আশা ভরসা নিয়ে নতুন সরকার গঠন করেছে৷ সম’দ্ধ ত্রিপুরা গড়তে মানুষের আশা-আকাঙ্খা বাস্তবায়িত করতে সরকার পরিকল্পনা নিয়েই কাজ করছে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে সরকারি চাকুরি ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগনীতি চালু করা হয়েছে৷
শিল্প ক্ষেত্রে সিঙ্গেল উইণ্ডো সিস্টেম চালু করা হয়েছে৷ এক্ষেত্রেও ত্রিপুরায় শিল্প গড়তে উদ্যোগীরা এক টেবিলে গিয়েই নির্দিষ্ট সময়ের মধ্যে যাবতীয় সুুযোগ পেতে পারেন৷ বিভিন্ন কার্যালয়ে নো অবজেকশন সার্টিফিকেটের জন্য ঘুরতে হবে না৷ পারদর্শিতার ভিত্তিতেই শিল্প গড়ে তোলার সুুযোগ পাবেন৷ তিনি বলেন, আগে তো এধরণের কোন সুুযোগ ছিল না৷ গত ৩০-৩৫ বছর ধরে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার কোন পরিকল্পনাই ছিল না৷ রাজ্যের জি ডি পি’র হার বাড়ানোর কোন চিন্তাভাবনাও ছিল না৷ বর্তমান সরকার ত্রিপুরাকে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সবদিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে৷মুখ্যমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদি দ্বিতীয়বার


প্রধানমন্ত্রী হওয়ার পর জল সংরক্ষণে এক বড় পদক্ষেপ গ্রহণ করেছেন৷ তিনি চাইছেন ২০২৪ সালের মধ্যে ভারতবর্ষের প্রতিটি পরিবারের কাছে পাইপ লাইনে পরিশোধিত জল পৌঁছে দিতে৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা সরকারও কয়েক মাস আগে ’অটল জলধারা’ নামে একটি নতুন প্রকল্প চালু করেছে৷ প্রতিটি পরিবারে পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয়জল পৌঁছে দেওয়ার লক্ষ্যেই সরকার এই প্রকল্পটি চালু করেছে৷ পাইপ লাইনে বাড়ি বাড়ি জল পৌঁছে দিলে জলের অপচয়ও বন্ধ হবে৷ পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে ব’ষ্টির জল সংরক্ষণের জন্য বাঁধ নির্মাণ করার সংস্থানও রয়েছে৷ পাইপ লাইনে বিশুদ্ধ পানীয়জল সরবরাহ করলে মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনাও কম হবে৷ প্রসঙ্গক্রমে তিনি বলেন, নতুন ত্রিপুরা গড়ে তুলতে হলে সবাইকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে৷ ব্যক্তির মধ্যে অহংকার থাকা উচিত নয়৷ তিনি আশা প্রকাশ করেন খার্চি উৎসব ও মেলা আমাদের সকলকে একসাথে মিলে মিশে কাজ করার বার্তা দিয়ে যাবে যাতে সকলের মিলিত প্রচেষ্টায় সম’দ্ধশালী ত্রিপুরা গঠন করা যায়৷
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা বলেন, আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে প্রতিবছর চতুর্দশ দেব-দেবীর সপ্তাহব্যাপী পূজা পার্বন ও মেলা হয়৷

সারা বছর ধরে এই বিশেষ পুণ্য তিথির জন্য মানুষ অপেক্ষা করে থাকেন৷ তিনি বলেন, খার্চি মেলা ত্রিপুরার ঐতিহ্য৷ এই মিলন মেলার মধ্যে দিয়ে এই ঐতিহ্য আরও সুুদ’ঢ় হোক৷ চতুর্দশ দেবতার আর্শিবাদে সামগ্রিক মানব সমাজের কল্যাণ সাধিত হোক৷ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিধায়ক তথা খার্চি মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী৷ বক্তব্যের শুরুতেই তিনি খার্চি মেলাকে সুুন্দরভাবে অনুষ্ঠিত করার ক্ষেত্রে সকল সরকারি দপ্তর ও অন্যান্যরা যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানান৷ পাশাপাশি সাতদিন ব্যাপী মেলার সাংস্ক’তিক অনুষ্ঠান ও মেলার ঐতিহাসিক দিকও তিনি তুলে ধরেন৷ তিনি বলেন, গত বছর থেকে এই মেলাকে একটা নতুন আঙ্গিকে সাজিয়ে তোলার চেষ্টা করা হয়েছে৷ তিনি বলেন, সাতদিন ব্যাপী অনুষ্ঠিত এই মেলা ভারতের উত্তর পূর্বা’লের মধ্যে অন্যতম৷ এ বছর মেলার থিম নেশামুক্ত ত্রিপুরা গড়ার শপথ ও জল সংরক্ষণ৷ মেলায় সাংস্ক’তিক আকর্ষণ সম্পর্কেও তিনি সকলকে অবগত করেন৷ তিনি বলেন, এবছর ভারতের উত্তর পূর্বা’লের রাজ্যগুলির ৯০ জন শিল্পী ছাড়াও দেশের বাইরে থেকে ১৩ জন শিল্পী অংশ নেবেন৷ ত্রিপুরার স্থানীয় শিল্পীরাও অংশগ্রহণ করবেন৷ থাকছেন সৌরভী দেববর্মা ও নীহারিকা৷ তিনি বলেন, সাংস্ক’তিক মে’ সব অংশের শিল্পীদের জন্যই অংশগ্রহণের সুুযোগ থাকছে৷

পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে মেলা প্রাঙ্গণে৷ সবশেষে তিনি সাতদিন মেলাকে সর্বাঙ্গীন সুুন্দরভাবে অনুষ্ঠিত করার জন্য সকলের সহযোগিতা আহ্বান করেন৷ উদ্বোধনী অনুষ্ঠান মে’ এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহা৷ এছাড়াও অনুষ্ঠানে পর্যটন দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ড. সন্দীপ এন মহাত্মে, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুুপার, সদর ও জিরানীয়া মহকুমার মহকুমা শাসক, পুরাতন আগরতলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ মেলায় বিভিন্ন দপ্তরের উদ্যোগে ৩৩টি স্টল খোলা হয়েছে৷ এই স্টলগুলিতে বিভিন্ন উন্নয়ণমূলক প্রদর্শনী ও পরিকল্পনা প্রদর্শিত করা হয়েছে৷

এছাড়াও মেলায় পর্যটন দপ্তরের উদ্যোগে জনজাতিদের চিরাচরিত খাদ্য উৎসব উপলক্ষে ১০টি স্টলে রকমারি খাদ্যের আয়োজন থাকবে৷ মেলায় ৮০০ এর বেশী দোকানি/ব্যাবসায়ী বিভিন্ন দ্রব্যের পসরা সাজিয়ে বসেছেন বলে জানান, পুরাতন আগরতলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক৷ এদিন মুখ্যমন্ত্রী খার্চি মেলা সম্পর্কিত একটি ওয়েবসাইট এর আনুষ্ঠানিক সূচনা করেন৷ এছাড়া তিনি খার্চি মেলা উপলক্ষে প্রকাশিত মরণিকা ’হাবেলী’-এর মলাট উন্মোচন করেন৷ উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিগণ প্রদর্শনী স্টলগুলির দ্বার উন্মোচন করে স্টলগুলি ঘুরে দেখেন৷ পরে মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিগণ চতুর্দশ দেবতার পূজাস্থলে গিয়ে আর্শিবাদ নেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top