News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির প্রচারে সশস্ত্র হামলায় উত্তপ্ত ধর্মনগর রক্তাক্ত সাত যুবকর্মী, পুড়ল ১২টি বাইক, গাড়ি
Image

বিজেপির প্রচারে সশস্ত্র হামলায় উত্তপ্ত ধর্মনগর রক্তাক্ত সাত যুবকর্মী, পুড়ল ১২টি বাইক, গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই ৷৷ রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠেছে উত্তর জেলার ধর্মনগরে পশ্চিম চন্দ্রপুর এলাকা৷ রবিবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচার করতে গিয়ে আক্রান্ত হয়েছেন শাসক দল বিজেপির যুব সংগঠনের কর্মীরা৷ পুড়িয়ে দেওয়া হয়েছে ১২টি মোটরবাইক এবং একটি গাড়ি৷ তাছাড়া আরও কয়েকটি বাইক নিয়ে চম্পট দিয়েছে হামলাকারীরা৷ আক্রমনে বিজেপির ৭ জন কর্মী আহত হয়েছেন৷ তাদের প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে ২ জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়েছে৷


এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাট করছে৷ এই ঘটনার খবর পেয়ে পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গেছেন৷ ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ আক্রমণকারীরা নেশা কারবারী এবং সিপিএমের কট্টর সমর্থক বলে অভিযোগ করেছেন বিশ্ববন্ধু সেন৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তিনি৷


ঘটনার বিবরণে জানা গেছে বিজেপি যুব মোর্চার ২৫/৩০ জন কর্মী রবিবার পশ্চিম চন্দ্রপুর এলাকায় দলীয় প্রার্থীদের সমর্থনে বাইক নিয়ে প্রচারে বের হন৷ তখনই সিপিএমের খাস তালুক বলে পরিচিত পশ্চিম চন্দ্রপুর এলাকায় দাগী নেশা কারবারী দুলো মিঞা ও তার ভাই ফজলু মিঞার নেতৃত্বে বিজেপির কর্মীদের উপর দা, লাঠি ইত্যাদি নিয়ে সংঘবদ্ধ হামলা চালানো হয়৷ ঘটনার আকষ্মিকতায় বিজেপির কর্মীসমর্থকরা হতভম্ভ হয়ে পড়েন৷ কোনকিছু বুঝে উঠার আগেই রক্তাক্ত হন ৭ জন যুবকর্মী৷ তাঁদের বাইকগুলিতে স্থানীয় দুবৃত্তরা অগ্ণিসংযোগ করে৷ ১২টি বাইক পুড়ে ছাড়খার হয়ে যায়৷ এছাড়া কিছু বাইক হামলাকারীরা সেখান থেকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ছুটে যায়৷ পরিস্থিতির মোকাবিলায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে৷ উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফেন্সিং ডার্লং, মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর এবং ধর্মনগর থানার ওসি বিশাল বাহিনী নিয়ে পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে ছুটে যান৷


দলীয় কর্মীদের উপর হামলার খবর পেয়ে এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগেন৷ তিনি অভিযোগ করেন, নেশা কারবারী দুলু মিঞা ও ফজলু মিঞার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন৷ কিন্তু পুলিশ তাঁদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ এনেছেন খোদ বিধানসভার উপাধ্যক্ষ৷ মধ্যে দুলু মিঞা ও তার ভাই ফজলু মিঞা ফেন্সিডিল, হেরোইন, গাঁজা সহ অন্যান্য নেশা সামগ্রী পাচার বাণিজ্যে দীর্ঘদিন ধরে জড়িত বলে অভিযোগ৷ সিপিএমের প্রাক্তন বিধায়কের সঙ্গে তাদের দহরম মহরম সম্পর্ক বলেও উল্লেখ করেছেন উপাধ্যক্ষ৷ তাদের আশকারাতেই এধরনের ঘটনা সংগঠিত হয়েছে বলেও অভিযোগ৷
এদিকে ঘটনার খবর পেয়ে ধর্মনগরে ছুটে যান পুলিশের ডিআইজি৷ পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে পুলিশ৷ যেকোন সময় ফের রাজনৈতিক হিংসা চরম আকার ধারণ করতে পারে৷ এদিন সন্ধ্যায় ধর্মনগরে সিপিএম জেলা ও মহকুমা অফিসে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে৷


অন্যদিকে, সিপিএম রাজ্য সম্পাদকমন্ডলীর তরফ থেকে সোমবার সন্ধ্যায় এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, এদিন দুপুরে ধর্মনগর শহর থেকে ৩০-৩৫টি বাইকে করে বিজেপির দুর্বৃত্তরা চন্দ্রপুর গাঁওসভার উপপ্রধান এবং পার্টি নেতা দুলু মিয়ার বাড়িতে হামলা চালায়৷ পঞ্চায়েত সদস্য কবির হোসেনের গাড়ি ভাঙচুর করে৷ গত ৩রা জুলাই রাতে বিজেপি দুর্বৃত্তরা ওই গ্রামে গিয়ে হুমকি দিয়ে আসে যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এই এলাকা থেকে কেউ বামফ্রন্টের প্রার্থী হলে ভয়ঙ্কর পরিণতি হবে৷ গ্রামবাসীরা এর প্রতিবাদ করেন৷ আজ বাইরের এই দুর্বৃত্তদের বাড়ি বাড়ি হামলা ও গাড়ি ভাঙচুরের পরিপ্রেক্ষিতে গ্রামবাসীরা শহর থেকে আসা বিজেপির দুর্বৃত্তদের প্রতিরোধে এগিয়ে আসে৷ এতে বহিরাগত এবং গ্রামবাসীদের কয়েকজন আহত হয়েছে৷


বিজেপির দুর্বৃত্ত বাহিনী শহরে ফিরে সিপিএম জেলা ও মহকুমা দপ্তরের সমস্ত আসবাবপত্র ভাঙচুর করে এবং লুটপাট চালায় বলে সিপিএম প্রেস বিবৃতিতে উল্লেখ করেছে৷ শহরে হাঙ্গামা সংগঠিত করার পর আশপাশ এলাকা থেকে আরও লোকজন নিয়ে সন্ধ্যায় আবার বিজেপি বাহিনী চন্দ্রপুর গ্রামের কয়েকটি বাড়িতে হামলা চালায়, দোকান ও অটো-টমটম ভাঙচুর করে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে বলে অভিযোগ করেছে৷ পাশাপাশি এই ঘটনার জন্য সিপিএম তীব্র নিন্দা জানাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top