News Flash

  • Home
  • Uncategorized
  • অফিস চত্বরকে দালালমুক্ত করতে সদর মহকুমা শাসকের উদ্যোগ
Image

অফিস চত্বরকে দালালমুক্ত করতে সদর মহকুমা শাসকের উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ রাজধানী আগরতলায় অবস্থিত সদর মহকুমাশাসকের অফিসকে দালালদের খপ্পর থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন মহকুমাশাসক অসীম সাহা৷ যে-সকল অফিস থেকে সরাসরি সাধারণ মানুষ পরিষেবা পেয়ে থাকেন এই সকল অফিসকে ঘিরে গড়ে ওঠেছে দালালচক্র৷ অনেক ক্ষেত্রে এই দালালচক্র গড়ে ওঠার পেছনে সক্রিয় ভূমিকা থাকে একাংশ অসাধু সরকারি কর্মচারীদেরও৷ এই সমস্যা থেকে বাইরে নয় রাজধানী আগরতলার অন্যতম ব্যস্ত সদর মহকুমাশাসকের অফিস৷


মহকুমাশাসকের অফিসে নিত্য আগত সাধারণ মানুষকে পড়তে হয় দালালদের খপ্পড়ে৷ এর ফলে একদিকে যেমন বাড়তি টাকা খরচ করতে হয়, তেমনি অনেক সময় প্রয়োজনীয় কাজ শেষ করতে অনেক বেশি সময় লাগে৷ এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছেন সদর মহকুমাশাসক অসীম সাহা৷ তিনি অফিসের সকল স্তরের সরকারি কর্মচারীদের জন্য বিশেষ আইকার্ড তৈরি করিয়েছেন৷ এই আইকার্ড গলায় ঝুলিয়ে কর্মচারীদের কাজ করতে হচ্ছে এখন৷


বৃহস্পতিবার তিনি সংবাদ মাধ্যমকে জানান, এতে অফিসে আগত সাধারণ মানুষ সহজে সরকারি কর্মচারীদের চিহ্ণিত করতে পারবেন৷ আগে অনেক দালাল নিজেদের সরকারি কর্মচারী বলে মিথ্যা পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কাগজপত্র ও টাকা নিয়ে হয়রানি করত৷

এই সকল দালালরা যাতে অফিস চত্বরে না ঢুকতে পারে তার জন্য কঠোর ব্যবস্থা নিয়েছেন তিনি৷ সেই সঙ্গে অফিসের সকল সরকারি কর্মচারীদের নির্দেশ দিয়েছেন, সময়মতো অফিসে এসে কাজ শুরু করতে হবে৷ যাতে দ্রুত সাধারণ মানুষ তাঁদের প্রয়োজনীয় পরিষেবা পান৷ মহকুমাশাসকের এই উদ্যোগে খুশি সাধারণ জনগণ৷ তাঁরা চাইছেন প্রতিটি অফিসে যেন এমন পদক্ষেপ নেওয়া হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top