News Flash

  • Home
  • Uncategorized
  • কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে শুরু হল ঐতিহ্যবাহী অমরনাথ যাত্রা
Image

কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে শুরু হল ঐতিহ্যবাহী অমরনাথ যাত্রা

জম্মু, ৩০ জুন (হি. স.) : রবিবার ভোর রাত ৪টে বেজে ৪৩ মিনিটে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে ৪৫ জন সাধু সহ মোট ২২৩৪ জন যাত্রী রওনা হলেন অমরনাথের পথে। জম্মুর ভগবতীনগর বেসক্যাম্পে প্রচলিত পুজো সেরে বালতাল এবং পহেলগামের বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা। ঐতিহ্যবাহী তীর্থযাত্রার এই প্রথম দলে রয়েছেন ১৮৩৯ জন পুরুষ, ৩৩৩ জন মহিলা, ১৭ জন শিশু, ৪৫ জন সাধু এবং সাধ্বী। তাঁদের সঙ্গে রয়েছে ৯০টি গাড়ি। রাজ্যপাল সত্যপাল মালিকের উপদেষ্টা কে কে শর্মা এদিন ভগবতীনগরের যাত্রী নিবাস থেকে এই পবিত্র যাত্রার সূচনা করেন।


প্রথম দলে বালতালের উদ্দেশ্যে তিনটি বাইক সহ ৪৫টি গাড়ির কনভয়ে রওনা দিয়েছেন মোট ১০০৬ জন যাত্রী রয়েছেন, যাদের মধ্যে ২০৩ জন মহিলা এবং ১০ জন শিশু রয়েছেন। অন্যদিকে, পহেলগামের উদ্দেশ্যে ৪৫টি গাড়ির কনভয়ে রওনা দিয়েছেন ১২২৮ জন তীর্থযাত্রী, যাদের মধ্যে এক সাধ্বী সহ ৪৫ জন সাধু, ১৩০ জন মহিলা এবং ৭ জন শিশুও রয়েছেন। দক্ষিণ কাশ্মীর হিমালয়ের ৩৮৮০ মিটার উঁচুতে অমরনাথ গুহা। প্রতিবছরই হাজার হাজার পূণ্যার্থী এই অমরনাথ যাত্রা করেন। মূলত দুটি প্রধান পথে বালতাল এবং পহেলগামের রাস্তা ধরেই এই তীর্থের যাত্রাপথ। এই পথে জঙ্গিদের নাশকতার ঝুঁকি এড়িয়ে নিরাপদে অমরনাথ যাত্রাও এবার বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে।

প্রসঙ্গত, এই তীর্থযাত্রা শুরুর আগেই কাশ্মীর সফর করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন উধামপুরের টিকরিতে অমরনাথ যাত্রার প্রথম দলটিকে স্বাগত জানায় জেলা প্রশাসন ও স্থানীয় মানুষ। আগামী ১৫ অগাস্ট রাখী বন্ধন উত্সবের সঙ্গে শেষ হবে ৪৬ দিনের এই বার্ষিক পবিত্র তীর্থযাত্রা। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ৪০,০০০ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী, সিআরপিএফ, জম্মু ও কাশ্মীর রাজ্য পুলিশও রয়েছে। গত বছর প্রায ২ লক্ষ ৮৪ হাজার পূণ্যার্থী অমরনাথ যাত্রা করেছিলেন।

Releated Posts

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

দিল্লিতে ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা, পারদ নামল ৬ ডিগ্রিতে

নয়াদিলি, ১৫ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর…

ByByadmin Jan 15, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top