News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক যান দুর্ঘটনায় নিহত এক, আহত দশ
Image

পৃথক যান দুর্ঘটনায় নিহত এক, আহত দশ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/চড়িলাম/আগরতলা/বিলোনীয়া, ২৭ জুন৷৷ রাজ্যে যান দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে৷ প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় যান দুর্ঘটনায় কেউ না কেউ প্রাণ হারাচ্ছেন৷ তেলিয়ামুড়া থানার অধীন বাইশঘড়িয়ায় এক বাইসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন একটি গাড়ির ধাক্কায়৷ দুর্ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে৷ ঘটনাস্থলেই ওই বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷


এদিকে, বিশালগড় থানার অধীন বিএসএফ ক্যাম্পের দুই নম্বর গেইট এলাকায় একটি বাস ও অটোর মধ্যে সংঘর্ষ হয়৷ তাতে অটোর যাত্রী প্রদীপ বাহাদুর রাই নামে একজন গুরুতর আহত হয়েছেন৷ দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ৷ টিআর-০৭-১২৪৮ নম্বরের একটি বাস ও টিআর-০১-বি-৪০৪১ নম্বরের অটোর মধ্যে সংঘর্ষ হয়৷ পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে পুলিশ৷


অন্যদিকে, যাত্রীবাহী অটো দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হল ৭ জন৷ আহতদের মধ্যে একজণ সুকল পড়ুয়া ছাত্র৷ ঘটনা কল্যাণপুর খোয়াই সড়কের দ্বারিকাপুর বুলেট ক্লাব সংলগ্ণ এলাকায়৷ এইদিন যাত্রীবাহী অটোটি ৭ জন যাত্রী নিয়ে খোয়াইর উদ্দেশ্যে যাচ্ছিলো৷ কিন্তু চালকের অসাবধানতার কারনে অটোটি দ্বারিকাপুর বুলেট ক্লাব সংলগ্ণ এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়৷ এবং রাস্তার পাশে খাদে গিয়ে পরে৷ এতে অটোতে থাকা সকল যাত্রী আহত হয়৷ ঘটনার সাথে সাথে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে কল্যাণপুর হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে৷ দুর্ঘটনার পরই দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী অটোর চালক পালিয়ে যায়৷


এদিকে, দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ীর সাঁচীরাম বাড়ী বাজার সংলগ্ণ এলাকায় রাত আনুমানিক নয়টা নাগাদ টিআর-০৮-এ-৮৭৫৩ নম্বরের একটি পালসার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে যায়৷ তাতে বাইকের চালক ও আরোহী দুজন গুরুতর আহত হয়েছে৷ তারা হল সজল ত্রিপুরা এবং মুকেশ ত্রিপুরা৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সজল ত্রিপুরার অবস্থা সংকটজনক হওয়ায় তাকে উদয়পুরস্থিত গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top