News Flash

  • Home
  • Uncategorized
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন রাষ্ট্রপুরুষ ও অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক : মুখ্যমন্ত্রী
Image

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন রাষ্ট্রপুরুষ ও অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ বন্দেমাতরম এই সঙ্গীতের মধ্যেই সম্পর্ণ ভারতবর্ষ লুকিয়ে রয়েছে৷ এই সঙ্গীত দেশের জাতীয় গান৷ যা প্রত্যেক ভারতবাসীর বুকে শিহরণ তৈরি করে৷ আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং হলে তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক সাহিত্য সমাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের উদ্বোধন করে একথাগুলি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, ঋষি বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যের অন্যতম সফল প্রাবন্ধিক ও সাহিত্যিক৷ তিনি ছিলেন একাধারে রাষ্ট্রপুরুষ এবং অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক৷

ভারতবর্ষে যে সকল মনীষী, রাষ্ট্রনেতারা জন্মগ্রহণ করেছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম৷ বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শ্রী দেব আরও বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ৩৪টি উপন্যাস রয়েছে৷ এতবড় মনীষীর জন্মদিবস বিগত রাজ্য সরকারের আমলে সরকারি উদ্যোগে করা হয়নি বলে তিনি উমা প্রকাশ করেন৷ তিনি আজকে থেকে সরকারি উদ্যোগে বঙ্কিমচন্দ্রের জন্মদিবস পালন শুরু হওয়ার জন্য তথ্য ও সংসৃকতি দপ্তরের ভূয়সী প্রশংসা করেন৷ তিনি বলেন, এই দিবসটি পালনের মাধ্যমে রাজ্যে জনগণের কাছে প্রখর রাষ্ট্রবাদী চিন্তাধারার বার্তা পৌঁছাবে৷ মানুষের মধ্যে দেশ, রাজ্য ও জাতিকে নিয়ে ভাবনার বিকাশ ঘটবে৷ যা মানুষের মনকে আরও বেশি উদারতা ও বিশালতা প্রদান করবে৷
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা কেউই পাশ্চাত্য সংসৃকতির বিরোধী নই৷ আমাদেরকে সেই সংসৃকতির ভালো দিকগুলি গ্রহণ করতে হবে৷

আমাদের বিজ্ঞানের আধুনিক পরিষেবাগুলির সাথে সাথে দেশের প্রকৃত মনীষীদের রচনাও পড়তে ও জানতে হবে৷ তখনই আমরা সত্যিকারের রাষ্ট্রবাদী হিসেবে পরিচিত হবো৷ তিনি আরও বলেন, এতোদিন শচীন দেববর্মণ, রাহুল দেববর্মণ যারা এই রাজ্যের সন্তান তাদের প্রকৃত মর্যাদা দেওয়া হয়নি৷ বর্তমান সরকার পুরোনোদের সেই ভুলকে অতীত করে রাষ্ট্র ও রাজ্যহিতে কাজ করে যাবে৷ এছাড়াও তিনি উপস্থিত সকলকে দেশের বিভিন্ন মনীষীদের লেখাগুলি পড়ার জন্যও অনুষ্ঠান মঞ্চ থেকে আহ্বান করেন৷
অনুষ্ঠানে মুখ্য আলোচক তথা ভারত সরকারের সংসৃকতি মন্ত্রকের বরিষ্ঠ গবেষক ড. দেবাশিস মুখার্জি বলেন, বঙ্কিমচন্দ্রের আদর্শ অনুসরণ করে ভারত একদিন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে৷ বন্দেমাতরম গানের জাতীয়তা এখনও অলান৷ তিনি আরও বলেন, বর্তমানে আমরা দেশের ঐতিহ্য, সংহতি নিয়ে চিন্তিত৷ এর থেকে বেরিয়ে আসতে হলে আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধ থাকা৷ আর এর থেকে পরিত্রাণের জন্য বঙ্কিমচন্দ্রের আদর্শ থেকে আর ভালো কিছু হতে পারে না৷


অনুষ্ঠানের বিশেষ বক্তা রাজ্যের বিশিষ্ট লেখক ড. জগদীশ গণচৌধুরী বলেন, বঙ্কিমচন্দ্র চে-াপাধ্যায়ের ব্যক্তিত্বের ২টি দিক রয়েছে৷ তিনি ছিলেন উচ্চপদস্থ রাজপুরুষ এবং সঙ্গে সঙ্গে ছিলেন উঁচুমানের সাহিত্যিক৷ কিন্তু স্বাধীনতা লাভের পর উনার সাহিত্যক’তির অপব্যাখ্যা করা হয়েছে৷ কিন্তু জাতীয় ঐক্যের জন্য আজও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চর্চা অত্যন্ত জরুরি৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংসৃকতি দপ্তরের সচিব এম এল দে বলেন, এ বছর থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস পালনের পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, গুরুনানক এবং মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীও সরকারিভাবে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্য সাংসৃকতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুুভাষ দেব এবং উপস্থিত ছিলেন তথ্য ও সংসৃকতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস৷


অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকল অতিথিবর্গ বঙ্কিমচন্দ্র চে-াপাধ্যায়ের প্রতিক’তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন৷ অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের উপর নাটক ’মনে রেখো’ প্রদর্শিত হয়৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গান্ধর্ব সাংসৃকতিক শাখার শিল্পীরা অনুষ্ঠান শেষে বন্দেমাতরম সঙ্গীতটি পরিবেশন করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top