News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তা সংস্কার ও রক্ষণাবেক্ষণে পূর্ত দপ্তরে হচ্ছে নতুন ইউনিট
Image

রাস্তা সংস্কার ও রক্ষণাবেক্ষণে পূর্ত দপ্তরে হচ্ছে নতুন ইউনিট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দপ্তরের বিভিন্ন কাজের রক্ষণাবেক্ষণের জন্য একটি নতুন ইউনিট গঠন করার৷ এই ইউনিটটি হবে মূলত পরিকল্পনা, বাজেট এবং তদারকির জন্য৷ দপ্তরের চীফ ইঞ্জিনীয়ারের তত্বাবধানে এই ইউনিট রাজ্যের সমস্ত রাস্তার রক্ষণাবেক্ষণের বিষয়টি দেখবে৷

সম্প্রতি এই সংক্রান্ত একটি নোটিফিকেশন পূর্ত দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে৷ এই ইউনিট গঠন করা হচ্ছে অ্যাডিশনাল চীফ ইঞ্জিনীয়ার বা সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনীয়ার এর নেতৃত্বে৷ ইউনিটে থাকবেন এক্সিকিউটিভ ইঞ্জিনীয়ার, দুজন এসিস্টেন্ট ইঞ্জিনীয়ার, জুনিয়র ইঞ্জিনীয়াররা, দুজন ড্রাফফট ম্যান এবং দুজন কম্পিউটার অপারেটর৷ তারা প্রত্যেকেই সরাসরি পূর্ত দপ্তরের (রোড ও বিল্ডিং) চীফ ইঞ্জিনীয়ারের অধীনে৷ তাছাড়াও দপ্তরের তরফ থেকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাস্তা সংস্কার, তৈরী এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে নতুন কিছু প্রযুক্তি ব্যবহার করা হবে৷ তাছাড়া পুরনো পন্থা অবলম্বন করে যে পরিবেশ দূষণ হত তা রোধ করার ক্ষেত্রেও ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top