News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশে শপথ নিল ২৫ নতুন মন্ত্রী
Image

অন্ধ্রপ্রদেশে শপথ নিল ২৫ নতুন মন্ত্রী

অমরাবতী, ৮ জুন (হি.স.) : শপথ নিলেন অন্ধ্রপ্রদেশের নতুন ২৫ মন্ত্রী। শনিবার নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ইএসএল নরসিমহান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। 

৩০ মে শপথ নিয়েছিলেন জগনমোহন। আর এদিন শপথ নিলেন পাঁচ উপ-মুখ্যমন্ত্রী সহ ২৫ জন মন্ত্রী। যারা এদিন শপথ নেন, তারা হলেন ধর্মনা কৃষ্ণ দাস, বোটচা সত্যনারায়ণ, পামুলা পুশা শ্রীভানি, মুট্টামশেট্টি শ্রীনিবাস রাও, কে কান্না বাবু, পি সুভাষ চন্দ্র বসু, পাইনেপি বিশ্বরূপ, আলা কালি কৃষ্ণ শ্রীনিবাস, রঙ্গনাথ রাজু, তানেতি শ্রী ভানিতা, কোডালি শ্রীভেঙ্কটারা রাও, পেমি ভেঙ্কট্রামাইয়া, ভেল্লামপাল্লি শ্রীনিবাস রাও, মিকাতোতি সুচরিতা, মোপিদেবী ভেঙ্কটা রামানা রাও, বালিনেনি শ্রীনিবাস রেড্ডি, আদিমুলাপু সুরেশ, কে অনিল যাদব, মেকাপাটি গৌতম রেড্ডি, পেডিরেড্ডি রামচন্দ্র রেড্ডি, কে নারায়ণ স্বামী, বুগগানাথ রাজেন্দ্রনাথ রেড্ডি, গুমনারু রাজারাম, এস বি আমজাদ ভাষা, এম শঙ্কর নারায়ণ, আদিমালুপু সুরেশ, মেদাপাট্টি গৌতম। শপথগ্রহণ অনুষ্ঠান তত্বাবধান করেন রাজ্যের এল ভি সুব্রাহ্মনিয়াম। 

জগনমোহনের মন্ত্রিসভায় রয়েছেন সাতজন অনগ্রসর শ্রেণী, পাঁচ তপশিলি জাতি, একজন করে তপশিলি উপজাতি এবং মসুলমান। পাশাপাশি চারজন করে রেড্ডি এবং কাপু সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছে। এছাড়াও কায়াস্থ, বৈশ্য, কাম্মা থেকে একজন করে প্রতিনিধি মন্ত্রিসভায় স্থান পেয়েছে। মন্ত্রিসভায় তিনজন মহিলাও রয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top