News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল, শতকরা হিসাবে কলায় ৭৫.১৪, বিজ্ঞানে ৮৬.৫৯ এবং বাণিজ্যে পাশ ৮৬.৭৯
Image

অসমে প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল, শতকরা হিসাবে কলায় ৭৫.১৪, বিজ্ঞানে ৮৬.৫৯ এবং বাণিজ্যে পাশ ৮৬.৭৯

গুয়াহাটি, ২৫ মে (হি.স.) : অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ পরিচালিত ২০১৯ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল এক সঙ্গে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এবার প্রথম, চতুর্থ, ষষ্ঠ এবং নবম স্থান দখল করে দক্ষিণ অসমের বরাক উপত্যকার নাম উজ্জ্বল করেছেন তিন কৃতী ছাত্র ও ছাত্রী। শতকরার হিসাবে এ-বছর গতবারের তুলনায় কিছুটা উন্নত হয়েছে। এদিকে উচ্চ মাধ্যমিক কলা শাখায় প্রথম বিভাগে পাশ করেছেন দৌড়বিদ স্বৰ্ণকন্যা হিমা দাস। অসমিয়া বিষয়ে লেটার নম্বর পেয়েছেন হিমা।

আজ শনিবার ঘোষিত ফলাফল অনুযায়ী কলা শাখায় উত্তীৰ্ণের হার ৭৫.১৪ শতাংশ। ২০১৮ শিক্ষাবর্ষে এই হার ছিল ৭৫.৬৮ শতাংশ। কলা শাখায় পৰীক্ষা দিয়েছিলেন ১,৭৮,৯৯৮ জন। তাঁদের মধ্যে ১৮,৫৭৫ জন প্ৰথম, ৪২,৪৩৯ জন দ্বিতীয় এবং ৭৩,৪৮২ জন তৃতীয় স্থান লাভ করেছে।  

অনুরূপভাবে বিজ্ঞানে পাশের হার ৮৬.৫৯ শতাংশ। গতবছর ২০১৮ সালে এই হার ছিল ৮৫.৭৪ শতাংশ। পরীক্ষায় বসেছিলেন মোট ৩৬,৪৮৯ জন ছাত্রছাত্রী।  তাঁদের মধ্যে ১৫,৮৬৪ জন প্ৰথম, ১৩,২৩৩ জন দ্বিতীয় এবং ২,৪৮২ জন তৃতীয় স্থান লাভ করেছেন।

এদিকে বাণিজ্য শাখায় পাশের হার ৮৬.৭৯ শতাংশ। ২০১৮ শিক্ষাবর্ষে পাশের হার ছিল ৮৪.৬৪ শতাংশ। উচ্চ মাধ্যমিকে বাণিজ্য বিভাগে এবার চূড়ান্ত পরীক্ষায় বসেছিলেন ১৭,৭৯৭ জন ছাত্রছাত্রী। তাঁদের মধ্যে ৩,৭৯৬ জন প্রথম, ৫,৩০৩ জন দ্বিতীয় এবং ৬,৪৯০ জন তৃতীয় স্থান লাভ করেছে। 

আজ সকাল নয়টায় উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের নিজস্ব ওয়েবসাইট www.ahsec.nic.in-এ ফলাফল ঘোষণা করা হয়েছে। এবার বাণিজ্য শাখায় মেধা তালিকার প্রথম স্থান দখল করে বরাক উপত্যকার নাম উজ্জ্বল করেছেন কাছাড় জেলার সদর শিলচরের বিবেকানন্দ জুনিয়র কলেজের ছাত্র অসীম সরকার। তাঁর মোট প্ৰাপ্ত নম্বর ৪৭৪। তাছাড়া বাণিজ্যে নবম স্থান দখল করে আরেকজন বরাকের মান রক্ষা করেছেন, তিনিও বিবেকানন্দ জুনিয়র কলেজের, নাম  বৃন্দা রায়। তাঁর প্ৰাপ্ত মোট নম্বর ৪৫৫।

বিজ্ঞানে ৪৭৭ নম্বর পেয়ে দ্বিতীয়স্থান দখল করেছেন ডি পাঠক, শিলচর সরকারি বয়েজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কাছাড়।

বাণিজ্যে ষষ্ঠ স্থান দখল করেছেন করিমগঞ্জের হৰ্ষ গোলসা। তিনি করিমগঞ্জ জুনিয়র কলেজের ছাত্র। তাঁর প্ৰাপ্ত মোট নম্বর ৪৫৮।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top