News Flash

  • Home
  • Uncategorized
  • বৈধ ভারতীয় নাগরিকরা এনআরসি নিয়ে শঙ্কিত হবেন না, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আশ্বাসবাণী মুখ্যমন্ত্রীর
Image

বৈধ ভারতীয় নাগরিকরা এনআরসি নিয়ে শঙ্কিত হবেন না, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আশ্বাসবাণী মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ২০ মে (হি.স.) :  দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে আগামী ৩১ জুলাই যথাসময়ে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্ৰকাশের পর সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার। কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কিংবা অশান্তির বাতাবরণ যাতে তৈরি না হয় সে ব্যাপারে যৌথভাবে কেন্দ্র এবং রাজ্য সরকার জনসাধারণকে সঙ্গে নিয়ে পদক্ষেপ গ্রহণ করবে। সোমবার নর্থব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরে রাজনাথ সিঙের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করে বাইরে এসে আলোচনার সারমর্ম জানাতে গিয়ে এ-কথাগুলি সাংবাদিকদের বলেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।

মুখ্যমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্ৰী রাজনাথ সিঙের সঙ্গে বৈঠকে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্ৰকাশের পরবর্তী পরিস্থিতি এবং গুয়াহাটির জু-রোডে গত ১৫ তারিখ সংঘটিত গ্ৰেনেড বিস্ফোরণ সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়েছে। 

জাতীয় নাগরিকপঞ্জির আংশিক খসড়া এবং চূড়ান্ত খসড়া প্ৰকাশের পর যেভাবে অসমের জনসাধারণ শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সহযোগিতা করেছিলেন, ঠিক এভাবেই ৩১ জুলাই এনআরসি-র চূড়ান্ত তলিকা প্ৰকাশ পরবর্তী সময় অনুরূপ পরিবেশ অটুট রাখতে রাজ্যের সর্বস্তরের জনতার সহযোগিতা কামনা করেছেন মুখ্যমন্ত্ৰী। 

এ-সম্পৰ্কে তিনি আরও বলেন, ‘এনআরসি-র নবায়নের গোটা প্ৰক্ৰিয়ার ওপর আস্থা রেখে সবাইকে সহযোগিতা করা প্রয়োজন। এটা হল রাষ্ট্ৰীয় দায়িত্ব। আমাদের সকলকে সম্মিলিতভাবে এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। গোটা প্ৰক্ৰিয়ায় কোনও বৈধ নাগরিক যাতে হয়রানের সম্মুখীন না হন সেই দায়িত্ব রাজ্য সরকার নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে যাবে’, বলেন মুখ্যমন্ত্ৰী।

অসমের প্ৰত্যেক নাগরিকের নিরাপত্তা প্ৰদানের দায়িত্ব সরকারের আছে বলে মন্তব্য করে মুখ্যমন্ত্ৰী বলেন, ‘এক্ষেত্ৰে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পদক্ষেপ গ্ৰহণ করেছে।’ এছাড়া, কোনও অসুবিধার সম্মুখীন হলে রাজ্য সরকারকে বিশেষভাবে অবগত করতেও আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী। 

মুখ্যমন্ত্ৰী সনোয়াল বলেন, দেশের শীর্ষ আদালতের নিৰ্দেশনার ভিত্তিতে জাতীয় নাগরিকপঞ্জি নবায়ন প্ৰক্ৰিয়া চলছে। কোনও বৈধ ভারতীয় নাগরিকের নাম যাতে এনআরসি থেকে বাদ পড়ে না যায়, সে-ব্যাপারে  কেন্দ্ৰ ও রাজ্য সরকার এনআরসি কৰ্তৃপক্ষকে সবধরনের সহযোগিতা করছে। জনসাধারণকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্ৰী বলেন, প্ৰকৃত ভারতীয় নাগরিকদের এনআরসি নিয়ে কোনও ধরনের শঙ্কিত হতে হবে না। দাবি ও আপত্তি নিষ্পত্তির শুনানিতে জনসাধারণকে অংশগ্ৰহণ করতে আহ্বান জানান তিনি।

কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰীর সঙ্গে অনুষ্ঠিত আজকের বৈঠকে কেন্দ্ৰীয় গৃহসচিব জেএস সৈনি, অসমের মুখ্যসচিব আলোক কুমার, পুলিশ-প্রধান কুলধর শইকিয়া, এনআরসি-র রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলা-সহ কেন্দ্ৰ এ রাজ্য সরকারের বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top