News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গে গণতন্ত্রের হত্যা হচ্ছে, নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ বিপ্লব দেবের
Image

পশ্চিমবঙ্গে গণতন্ত্রের হত্যা হচ্ছে, নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ বিপ্লব দেবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ পশ্চিমবঙ্গে গণতন্ত্রের টুটি টিঁপে হত্যা হচ্ছে বলে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধায়ের কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি-র প্রদেশ সভাপতি বিপ্লবকুমার দেব৷ পাশাপাশি পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপের জন্য তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন বিপ্লব৷ আজ তিনি আগরতলায় দলের সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেন৷ এদিন বিপ্লবকুমার দেব জোর গলায় বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের সকল মান ভেঙে গেছে৷

এবার টিএমসি তথা মমতা বন্দ্যোপাধায়ের পতন অনিবার্য৷ এদিকে, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গতকাল বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোড শো চলাকালীন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবকুমার দেব৷ শুধু তাই নয়, ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জন্য তিনি তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছেন৷বিপ্লব দেব বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস হারের ভয়ে আতঙ্কিত৷ তাই, বিজেপিকে আটকানোর সব রকম চেষ্টা শুরু করেছে৷ তিনি বলেন, একাধিকবার দলের সর্বভারতীয় সভাপতির সভা বাতিল করা হয়েছে৷ শুধু তাই নয়, যোগী আদিত্যনাথ-সহ বিজেপির শীর্ষ নেতাদের সভাও বানচাল করেছে তৃণমূল কংগ্রেস৷

তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে দমন-পীড়নের নীতি অবলম্বন করছে তৃণমূল কংগ্রেস৷ তাই, রুখে দাঁড়ালেই পায়ের তলায় পিষে দিতে চাইছেন তৃণমূল নেত্রী৷বিপ্লবের কথায়, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন৷ মানুষ সেখানে নিঃশ্বাস নিতে পারছেন না৷ চারিদিকে শুধু সন্ত্রাস৷ তবুও নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা না নেওয়ায় তিনি আক্ষেপ করেন৷ তাঁর বক্তব্য, ছয় দফা লোকসভা নির্বাচনে তৃণমূল শুধু সন্ত্রাস করেছে৷ তিনি বলেন, পশ্চিমবঙ্গে ২৩টি নির্বাচনী সভায় অংশ নিয়েছি৷ তাতে বুঝেছি, মানুষ তৃণমূলের একনায়কতন্ত্র থেকে মুক্তি চাইছেন৷ তাঁর দাবি, তৃণমূলের সন্ত্রাসের রাজনীতিতে মানুষের বিজেপির আস্থা বেড়েছে৷ তাই, মমতা বন্দ্যোপাধায় ভয় পেয়ে গিয়েছেন৷


বিপ্লব এদিন নিন্দা জানিয়ে বলেন, নির্বাচন উপলক্ষ্যে বিজেপি-র সর্বভারতীয় সভাপতির রোড শো-তে যেভাবে হামলা করেছে তৃণমূলের গুন্ডাবাহিনী, তা সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থাপনায় কোনওভাবেই কাম্য নয়৷ তাছাড়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে তৃণমূল এখন বিজেপি-র উপর দোষ চাপাতে চাইছে৷ তাঁর মতে, নির্বাচনী ফলাফলে মানুষ এর যোগ্য দেবেন৷বিপ্লব জোর গলায় বলেন, ত্রিপুরার ভোটে পুলিশ নিয়ন্ত্রণ করেছে নির্বাচন কমিশন৷ তাই শান্তিতে ভোটপর্ব সম্পন্ন হয়েছে৷ কিন্তু পশ্চিমবঙ্গে পুলিশ নিয়ন্ত্রণ করেছে রাজ্য সরকার৷ তাই নির্বাচনে শুধু সন্ত্রাস দেখা যাচ্ছে৷ বিপ্লবকুমার দেব নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top