অনুমতি হত্যা মামলায় ধৃত দেবরকে জেল হাজতে পাঠাল আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ গৃহবধূ অনুমতি সরকার হত্যা মামলায় ধৃত মৃতার দেবর তাপস চৌধুরীকে জেলা হাজতে পাঠিয়েছে বিচারক৷ পুলিশের তরফ থেকে আদালতে অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড দেওয়ার আর্জি জানানো হয়েছিল৷ কিন্তু, বিচারক অভিযুক্ত তাপস চৌধুরীকে ১৫ মে পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেন৷ সেইসাথে পুলিশকে নির্দেশ দেও রিমান্ডের বিষয়টি বিবেচনার জন্য যাতে পুলিশ আদালতে কেইস ডায়রি জমা দেয়৷


প্রসঙত, সিপাহিজলা জেলার অন্তর্গত কমলাসাগর বিধানসসভা এলাকার মধুপুর থানাধীন ব্রজেন্দ্রনগরে গৃহবধ অনমুত সরকারকে গাছে বেঁধে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছিল বৃহস্পতিবার৷ তারা হল শাশুড়ি মায়ারাণী চৌধুরী, ননদ বুল্টি চৌধুরী, দুই দেবর পিন্টু চৌধুরী এবং বান্টি চৌধুরী৷ পরে মৃতার দেবর বান্টি চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ থানায় রেখে দেয় তাকে৷ বাকি তিনজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে৷


উল্লেখ্য, মঙ্গলবার রাত তখন আনুমানিক দুটো, এলাকার লোকজন কোনও নারী কণ্ঠে আর্ত চিৎকার শুনে ঘর ছেড়ে বেরিয়ে দেখেন একটি গাছে বাধা মহিলার শরীর আগুনে পুড়ছে৷এগিয়ে গিয়ে তাঁরা অনুমতি সরকারের শরীরের আগুন নিভিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন গৃহবধূ অনুমতি৷