News Flash

  • Home
  • Uncategorized
  • কাল পশ্চিম আসনে ১৬৮ বুথে পুণঃ নির্বাচন, প্রস্তুতি চূড়ান্ত
Image

কাল পশ্চিম আসনে ১৬৮ বুথে পুণঃ নির্বাচন, প্রস্তুতি চূড়ান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ১৬৮ টি বুথে ভোট গ্রহণের প্রস্তুতি প্রায় চূড়ান্ত৷ শুক্রবার ভোটকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ শনিবার সকাল থেকেই ভোটকর্মীরা রিটার্নিং অফিসারের অফিস থেকে ভোট সামগ্রী নিয়ে নিজ দায়িত্বপ্রাপ্ত ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হবেন৷ পুনঃভোটকে অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে৷ পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সদর মহকুমার ৫টি বিধানসভার ২১টি বুথে আগামী ১২মে পুনরায় ভোট গ্রহণ করা হবে৷ ভোট গ্রহণের কাজে নিযুক্ত প্রিসাইডিং ও পোলিং অফিসারদের শুক্রবার মুক্তধারা অডিটোরিয়ামে প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়৷

ভোটপর্ব সঠিকভাবে সম্পন্ন করতে তাদের জন্য এই প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে৷ বড়জলা বিধানসভা কেন্দ্রে ১টি, রাম নগর বিধানসভা এলাকায় ৪টি, টাউন বড় দোয়ালী কেন্দ্রে ৩টি, প্রতাপগড় বিধানসভা এলাকায় ১০টি এবং বাধারঘাট বিধানসভা এলাকায় ৩টি বুথে পুনরায় ভোট গ্রহণ করা হচ্ছে৷ পুনভোটের জন্য প্রস্তুতি পর্ব প্রায় শেষের পথে৷ সদরের এসডিএম জানান, এবার নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে৷ প্রতিটি বুথের নিরাপত্তার দায়িত্ব থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী৷ বুথের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ ও টি এস আর৷ তিনি আরও জানান এবার প্রতিটি বুথের জন্য একজন করে মাইক্রে অবজারভার থাকবেন৷ সিভিল ও পুলিশ সেক্টরে সেক্টর অফিসার নিযুক্ত থাকবেন৷ সর্বোচ্চ দুটি বুথের দায়িত্বে থাকবেন একজন সেক্টর অফিসার৷

স্পর্শকাতর বুথে একজন সেক্টর অফিসার দায়িত্ব পালন করবেন৷ দুটি মোবাইল টিমও থাকবে৷ বুথ এলাকায় তারা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন৷ রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের নিয়মিত নজরদারী বজায় রাখতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন৷ ভোটপর্ব অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জনিয়েছেন সদরের এসডিএম৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top