News Flash

  • Home
  • Uncategorized
  • ফের স্বস্তি পেলেন কার্তি চিদম্বরম, আমেরিকা-স্পেন ও জার্মানি যাওয়ার অনুমতি প্রদান সুপ্রিম কোর্টের
Image

ফের স্বস্তি পেলেন কার্তি চিদম্বরম, আমেরিকা-স্পেন ও জার্মানি যাওয়ার অনুমতি প্রদান সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৭ মে (হি.স.): আইএনএক্স মিডিয়া মামলায় সুপ্রিম কোর্টে আবারও স্বস্তি পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম| তবে, কড়া শর্ত দিয়ে কার্তিকে বিদেশে যাওয়ার অনুমতি প্রদান করেছে সুপ্রিম কোর্ট| শীর্ষ আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশে যাওয়ার আগে সিকিউরিটি ডিপোজিট হিসেবে ১০ কোটি জমা রেখে যেতে হবে তাঁকে| ১০ কোটি টাকা জমা রাখার পরই মে থেকে জুন মাসের মধ্যে আমেরিকা, স্পেন এবং জার্মানি যেতে পারবেন কার্তি চিদম্বরম| আইএনএক্স মিডিয়া মামলায় অর্থ তছরূপের অভিযোগ রয়েছে কার্তির বিরুদ্ধে| কার্তির বিরুদ্ধে তদন্ত করছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বেঞ্চ মঙ্গলবার কার্তিকে বিদেশ যাওয়ার অনুমতি প্রদান করেছে| প্রধান বিচারপতি ছাড়াও এই বেঞ্চের অন্যান্য সদস্যরা হলেন-বিচারপতি দীপক গুপ্তা এবং বিচারপতি সঞ্জীব খান্না|

আমেরিকা, স্পেন ও জার্মানি, এই তিন দেশে যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কার্তি চিদম্বরম|মঙ্গলবার শর্তসাপেক্ষে কার্তিকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ বলেছে, মে থেকে জুন মাসের মধ্যে আমেরিকা, স্পেন এবং জার্মানি যেতে পারেন আপনি| তবে, বিদেশে যাওয়ার আগে সিকিউরিটি ডিপোজিট হিসেবে ১০ কোটি জমা রেখে যেতে হবে কার্তিকে| প্রসঙ্গত, এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেও কার্তিকে বিদেশে যাওয়ার অনুমতি প্রদান করেছিল সুপ্রিম কোর্ট|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top