News Flash

  • Home
  • Uncategorized
  • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি, বিদ্যুৎহীন বিস্তীর্ণ অঞ্চল
Image

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি, বিদ্যুৎহীন বিস্তীর্ণ অঞ্চল

পোর্ট মোরেসবি, ৭ মে (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি|রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও, এখনও পর‌্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তবে, ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই কেঁপে ওঠে বহু ঘর-বাড়ি|বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ৭.২০ মিনিট নাগাদ ৭.২ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে| ভূমিকম্পের উত্সস্থল ছিল পাপুয়া নিউগিনির পূর্বাঞ্চলে বুলোলো থেকে ৩৩ কিলোমিটার দূরে| শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় রাজধানী পোর্ট মোরেসবি থেকে ২৫০ কিলোমিটার দূরেও|

ভূমিকম্পের পরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উত্সস্থল ছিল ভূপৃষ্ঠের অনেক গভীরে,তাই সুনামির কোনও সম্ভাবনা নেই| বলোলো থানার কমান্ডার ইন্সপেক্টর লিও কাইকাস জানিয়েছেন, এখনও পর‌্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই| ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে বহু ঘর-বাড়ি| এছাড়াও বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top