News Flash

  • Home
  • Uncategorized
  • ঘূর্ণিঝড় ফণী : পুরীতে জারি সতর্কতা, ওডিশায় চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের সমস্ত ছুটি বাতিল
Image

ঘূর্ণিঝড় ফণী : পুরীতে জারি সতর্কতা, ওডিশায় চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের সমস্ত ছুটি বাতিল

ভুবনেশ্বর, ১ মে (হি.স.): অতিপ্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফণী’| এগোতে এগোতে বাঁক নেবে এবং শক্তি বাড়িয়ে মারাত্মক প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নেবে ‘ফণী’| বৃহস্পতিবার রাতেই ওডিশার গোপালপুর ও চাঁদবালির মাঝখান দিয়ে ‘ফণী’ ঢুকবে স্থলভূমিতে| তখন গতিবেগ হতে পারে ঘন্টায় ২০৫ কিলোমিটার| সামান্য শক্তি খুইয়ে শুক্রবার পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাগুলির উপর দিয়ে বাংলাদেশের দিকে বয়ে যাবে| ঘূর্ণিঝড় ‘ফণী’-র ভয়ে এখন আতঙ্কে রয়েছে ওডিশা এবং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের উপকূলবর্তী জেলাগুলি| বুধবার সকালে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-র পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ ঘন্টার মধ্যে উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হবে ‘ফণী’ এবং উত্তর-পশ্চিম দিকে বেঁকে আগামী ৩ মে ওডিশার গোপালপুর ও চাঁদবালি উপকূলের মাঝখান দিয়ে ‘ফণী’ ঢুকবে স্থলভূমিতে| সেই সময় হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় ১৭৫-১৮৫ থেকে ২০৫ কিলোমিটার পর্যন্ত|

‘ফণী’-র ভয়ে তটস্থ ওডিশার পর্যটকপ্রিয় জগন্নাথ ধাম পুরীও| পুরী জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ২ মে সন্ধ্যার মধ্যে সমস্ত পর্যটকদের পুরী ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছে| পাশাপাশি ভোটের মধ্যেই ওডিশার ১১টি জেলায় নির্বাচনী বিধি তুলে নেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন| এই ১১টি জেলা হল-পুরী, জগতসিংপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, বালেশ্বর, ময়ূরভঞ্জ, গজপতি, গঞ্জাম, খোর্দ্বূা, কটক এবং জাজপুর| আগামী ১৫ মে পর্যন্ত ওডিশায় চিকিত্সক এবং স্বাস্থ্যকর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে| যারা এই মুহূর্তে ছুটিতে রয়েছেন তাঁদেরও বুধবার সন্ধ্যার মধ্যেই কাজে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে|

এখানেই শেষ নয়, ওডিশার গঞ্জাম, গজপতি, পুরী, খোর্দ্বূা, নয়াগড়, কটক, জাজপুর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগতসিংপুর, বালেশ্বর এবং ময়ূরভঞ্জ, এই সমস্ত জেলাগুলিতে ২-৪ মে পর্যন্ত সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজ-সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দফতর| উচ্চ শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের ছুটি থাকলেও, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, অশিক্ষক কর্মী-সহ অন্যান্যদের স্বাভাবিকভাবেই কাজে যোগ দিতে হবে| ঘূর্ণিঝড় ‘ফণী’ আছড়ে পড়ার পর পরবর্তী পরিস্থিতির জন্য তৈরি রয়েছে নৌবাহিনী| নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা জানিয়েছেন, ‘ঘূর্ণিঝড়ের জন্য আমরা প্রস্তুত রয়েছি| বিশাখাপত্তনমে পূর্ব নৌবাহিনী কমান্ড প্রস্তুত রয়েছে| সমস্ত ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে| অন্ধ্রপ্রদেশ এবং ওডিশা সরকারের সমন্বয়ে ঘূর্ণিঝড়ের জন্য আমরা প্রস্তুত রয়েছি|’ প্রস্তুত রয়েছে ওডিশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্সও| বুধবার বারোটা নাগাদ ভুবনেশ্বর থেকে ভদ্রকের উদ্দেশ্যে রওনা দিয়েছে ওডিশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স-এর বিশেষ টিম|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top