News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ , মার খাচ্ছে পুষ্টি প্রকল্প, প্রতিবাদে পথ অবরোধ
Image

কৈলাসহরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ , মার খাচ্ছে পুষ্টি প্রকল্প, প্রতিবাদে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ২৬ এপ্রিল৷৷ কৈলাশহর গৌরনগর ব্লকের অধীনে শ্রীনাথ পুর গ্রাম পঞ্চায়েতের ১নং ওয়ার্ডে শ্রীনাথপুর কারখানা পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দীর্ঘ ছয় মাস ধরে বন্ধ৷ যার ফলে এলাকার শিশুদের পড়াশোনা করা, মিড ডে মিল ইত্যাদি থেকে বঞ্চিত৷ শুধুমাত্র শিশুরাই নয় এলাকার প্রসূতি মায়েরা বঞ্চিত হচ্ছে সেন্টারটি বন্ধ থাকায়৷


এলাকাবাসী স্থানীয় পঞ্চায়েত ও সিডিপিও অফিসে লিখিত এবং মৌখিকভাবে জানানোর পরও কোনো হেলদোল নেই কর্তৃপক্ষের৷ এলাকাবাসী এর প্রতিবাদে সকাল সাড়ে আটটা থেকে কৈলাশহর বাবুর বাজার এর মূল সড়ক অবরোধ করেন৷ এই অবরোধে এলাকার নারী পুরুষের পাশাপাশি এলাকার শিশুরা শামিল হয়৷ এলাকাবাসীর বক্তব্য হলো গত ছয় মাস পূর্বে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার এবং হেল্পারকে সেন্টারের চাল ডাল চুরির সময় হাতনাতে ধরে ফেলেছিল এলাকাবাসী৷ ইরানি থানায় মামলাও করা হয়েছিল৷ এরপর থেকে সেন্টারের ওয়ার্কার এবং হেল্পার তাদের মর্জিমাফিক সেন্টারটি বন্ধ করে রাখে৷
অবিলম্বে সেন্টারের ওয়ার্কার এবং হেল্পারকে বরখাস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে নতুন হেল্পার এবং ওয়ার্কার নিয়োগের পাশাপাশি সেন্টারটি চালু করার দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয় জনগন৷ সকাল ১০টায় স্থানীয় ইরানি থানার পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করেও সফল হয়নি৷ তারপর চার ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলে সিডিপিও অয়ন ভৌমিক অবরোধ স্থলে আসেন৷ এলাকাবাসীর অয়ন ভৌমিক এর উপর ক্ষিপ্ত হয়ে উঠলে সিডিপিও অয়ন ভৌমিক কিছু সময়ের জন্য গা ঢাকা দেন৷ এলাকাবাসী সিডিপিওর সঙ্গে কথা বলতে রাজি না হওয়াতে কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসেন ডিসিএস রূপক ভট্টাচার্যী৷ রূপক ভট্টাচার্যী এসে এলাকাবাসীর সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ হবে বলে আশ্বাস দেন৷ এই আশ্বাসে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে৷


অবরোধ প্রত্যাহার হওয়ার পর রূপক ভট্টাচার্যী এবং সিডিপিও অয়ন ভৌমিক সংবাদ মাধ্যমের সামনে বলেন আগামী ৭ দিনের মধ্যে সমস্যা সমাধান করে অঙ্গনওয়াড়ী সেন্টার খোলা হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top