News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের ভূমিকায় চটে লাল বিজেপি
Image

পুলিশের ভূমিকায় চটে লাল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ লোকসভা নির্বাচনে পুলিশের ভূমিকায় চটে লাল হয়েছে শাসক দল বিজেপি৷ একাংশ পুলিশ দলদাসের উর্ধে উঠতে পারছেন না৷ তাই তারা সিপিএমের তল্পিবাহক হিসেবেই কাজ করে চলেছেন বলে উষ্মা প্রকাশ করেছে বিজেপি৷ শুধু তাই নয়, বিশেষ পর্যবেক্ষক বিনোদ জুৎসীর কাছে একাংশ পুলিশের বিরুদ্ধে নালিশও জানিয়েছে শাসক দল৷ তবে, নির্বাচন কমিশনের কাজেও অসন্তোষ প্রকাশ করেছে বিজেপি৷ 

রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট বিজেপি আজ বিশেষ পর্যবেক্ষক বিনোদ জুৎসীর কাছে নালিশ জানিয়েছে৷ ত্রিপুরা পশ্চিম আসনে ভোট প্রক্রিয়া নিয়ে বিজেপিকে কলঙ্কিত করার চক্রান্ত শুরু হয়েছে, তথ্য প্রমাণ সহ তা বিশেষ পর্যবেক্ষককে জানিয়েছে বিজেপি ৷ পাশাপাশি, ত্রিপুরা পূর্ব আসনে আজ ভোটেও প্রশাসনের একাংশ নিয়ম বহির্ভূত কাজ করছে বলে অভিযোগ জানিয়েছে শাসক দল ৷

আজ সকালে ত্রিপুরা বিজেপির মুখ্য মুখপাত্র ডাঃ অশোক সিনহার নেতৃত্বে চারজনের প্রতিনিধি দল বিশেষ পর্যবেক্ষক বিনোদ জুৎসীর সাথে দেখা করেছেন ৷ ত্রিপুরায় নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি কিছু অভিযোগের তথ্য প্রমাণ তাঁর হাতে তুলে দিয়েছেন ৷

এবিষয়ে বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য জানিয়েছেন, লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকেই বিরোধীদের চক্রান্ত শুরু হয়ে গিয়েছিল ৷ তা তথ্য সহ নির্বাচন কমিশনে জানিয়েছি৷ কিন্তু কোন প্রতিকার পাইনি ৷ ত্রিপুরা পশ্চিম আসনে ভোট নিয়ে বিজেপিকে কলঙ্কিত করার চেষ্টা চলছে৷ তথ্য প্রমাণ সহ এবিষয়েও রাজ্য নির্বাচন কমিশনে জানিয়েছি, কিন্তু কোন পদক্ষেপ নেওয়া হয়নি৷

তাঁর কথায়, আজ বিশেষ পর্যবেক্ষক বিনোদ জুৎসীকে সমস্ত অভিযোগের তথ্য প্রমাণ সহ বর্ণনা দিয়েছি৷ রাজ্য নির্বাচন কমিশন কেন বিজেপির অভিযোগ গুরুত্ব দিচ্ছে না, সে বিষয়েও জানতে চেয়েছি৷ নবেন্দু বলেন, আজ ত্রিপুরা পূর্ব আসনে ভোটে জোলাইবাড়ীতে ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে পুলিশ কর্মীরা তাঁদের তুলে নিয়ে যাচ্ছে ভোট কেন্দ্রে৷ বিশেষ পর্যবেক্ষককে এবিষয়ে অভিযোগ জানানো হয়েছে৷ পাশাপাশি, আশারামবাড়ীতে বিজেপির পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা এবং অমরপুরে পোলিং এজেন্টকে পুলিশের মারধোরের অভিযোগ বিশেষ পর্যবেক্ষককে জানানো হয়েছে৷

নবেন্দুর কথায়, ভোটে গন্ডগোল হয়েছে বলে বিরোধীরা অভিযোগ তুলেছেন৷ কিন্তু, ভিডিও ফুটেজে এক জন বিজেপি কর্মীকেও ভোট প্রক্রিয়ায় গন্ডগোলের সাথে জড়িত বলে পাওয়া যায়নি৷ অতীতে যারা সিপিএম কিংবা কংগ্রেসের কর্মী ছিলেন তাঁরাই এখন বিজেপির পতাকা হাতে নিয়ে নানা গন্ডগোল করছেন৷ তিনি জানান, ২০১৭ সালে বিজেপি কর্মীকে মারধোরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি সম্প্রতি বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের উপর হামলা করেছেন৷ ফলে, অতীতের সিপিএম কর্মীরা এখন বিজেপি সেজে চারিদিকে হামলা হুজ্জুতি চালাচ্ছে৷

নবেন্দু জানিয়েছেন, নির্বাচনে ত্রিপুরায় উগ্রবাদীরা কংগ্রেসের সমর্থনে প্রচার করছে৷ এটিটিএফ সুপ্রিমো রঞ্জিৎ দেববর্মা এবং এনএলএফটির উৎপল দেববর্মার সম্পর্কে বিশেষ পর্যবেক্ষককে সবিস্তারে জানানো হয়েছে৷ রাজ্য নির্বাচন কমিশনে এবিষয়েও অভিযোগ জানিয়ে কোন প্রতিকার মিলেনি তাও বলেছি৷ তিনি বলেন, বিশেষ পর্যবেক্ষক বিনোদ জুৎসী সমস্ত বিষয় গুরুত্ব সহকারে শুনেছেন এবং দিল্লি ফিরে গিয়ে নির্বাচন কমিশনে এবিষয়ে রিপোর্ট দেবেন বলে আশ্বস্ত করেছেন৷

আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে নবেন্দু জানিয়েছেন, পুলিশ কর্মীরা ভুলে যাচ্ছেন তাঁরা সরকারী কর্মচারী৷ নয়তো বা সিপিএমের জন্য আজ তারা নিয়ম বহির্ভুতভাবে আচরণ করতেন না৷ তার হুশিয়ারী, সরকারী চাকুরীতে থাকতে হলে দলদাস হয়ে থাকা চলবে না৷ এখন তা বরদাস্ত করা হবে না৷ তাতে মনে হচ্ছে লোকসভা নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর ওইসব পুলিশ কর্মীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করতে চলেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top