News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় চুরি যাওয়া ৫১টি জলের মিটার-সহ আটক দুই ব্যক্তি
Image

আগরতলায় চুরি যাওয়া ৫১টি জলের মিটার-সহ আটক দুই ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ আগরতলা পুরনিগমের পরিস্রুত পানীয়জল সরবরাহকারী মিটার চোরচক্রের দুই চাঁইকে গ্রেফতার করছে পুলিশ৷ রবিবার প্রথমে এই চোরচক্রের অন্যতম এক সদস্য তাপস দাসকে বটতলা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে৷ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে সুদীপ দেবনাথ নামে আরও এক ব্যক্তিকে পুলিশ জয়নগর এলাকা থেকে আটক করেছে বলে সংমবাদ মাধ্যমকে জানান পশ্চিম আগরতলা থানার ওসি সুব্রত চক্রবর্তী৷


তিনি জানান, আজ মোট ৫১টি মিটার পাওয়া যায়৷ এক-একটি মিটারের বাজারমূল্য ১,৪০০ টাকা৷ আগরতলা শহরকে স্মার্টসিটি করার অঙ্গ হিসেবে ২৪ ঘণ্টা পরিস্রুত পানীয় জল সরবরাহের জন্য প্রতিটি বাড়িতে জলের মিটার বসানোর কাজ চলছে৷ বাড়ি বাড়ি গিয়ে পুরনিগম কর্তৃক উন্নতমানের ব্রঞ্জ দিয়ে তৈরি জলের মিটার বসানো হচ্ছে৷ কিন্তু সম্প্রতি বেশ কিছু এলাকা থেকে এই সব মিটার চুরির অভিযোগ থানায় জমা হচ্ছে বলে জানান ওসি চক্রবর্তী৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ এই সাফল্য পেয়েছ৷
পুলিশ অফিসার সুব্রত চক্রবর্তী আরও জানান, পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নামে এবং প্রথমে তাপস দাসকে গ্রেফতার করে৷ তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সুদীপ দেবনাথকে গ্রেফতার করা হয়েছে৷ সুদীপের দোকান ও বাড়ি থেকে এই মিটারগুলি উদ্ধার হয়েছে বলে জানান তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top