News Flash

  • Home
  • Uncategorized
  • বিধ্বংসী আগুনে ভস্মীভূত প্যারিসের নোত্র-দাম গির্জা, শোক বিহ্বল বিশ্ববাসী
Image

বিধ্বংসী আগুনে ভস্মীভূত প্যারিসের নোত্র-দাম গির্জা, শোক বিহ্বল বিশ্ববাসী

প্যারিস, ১৬ এপ্রিল (হি.স.): বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল প্যারিসের ঐতিহাসিক নোত্র-দাম গির্জা| সংস্কার চলাকালীন সোমবার সন্ধ্যায় প্যারিসের ঐতিহাসিক নোত্র-দাম গির্জায় আগুন লাগে| ভয়াবহ আগুনে জ্বলতে জ্বলতে ভেঙে পড়ে গির্জার চূড়া| বিধ্বংসী আগুনে ভেঙে পড়ে গির্জার ছাদও| স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে দমকল| তবে, আগুনের তেজে পুড়ে ছাই হয়ে গিয়েছে ঐতিহাসিক নোত্র-গির্জা| মঙ্গলবার সকালে ফ্রান্সের জুনিয়র আভ্যন্তরীণ মন্ত্রী লরেন্ট নুনেজ জানিয়েছেন, ‘নোত্র-দাম ক্যাথিড্রালের আগুন আপাতত আয়ত্তে, তবে সম্পূর্ণ নিভিয়ে ফেলা সম্ভব হয়নি|’ পর্যটক তথা গোটা বিশ্ববাসীর কাছে প্যারিসের অন্যতম আকর্ষণ ঐতিহাসিক নোত্র-দাম ক্যাথিড্রাল| ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া| শোকপ্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল-সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ|

পেরিসের ডেপুটি মেয়র জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যায় ঐতিহাসিক নোত্র-দাম গির্জায় আগুন লাগে| আগুনের তেজে ভেঙে পড়ে গির্জার চূড়া| বিধ্বংসী আগুনে ভেঙে পড়ে গির্জার ছাদও| আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় আকাশ| আগুন লাগার কারণ সম্পর্কে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি| প্রশাসন সূত্রের খবর, প্রায় ৬০ লক্ষ ইউরো খরচ করে এই ক্যাথিড্রালের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল| সংস্কার চলাকালীনই আগুন লেগে যায়| বিধ্বংসী অগ্নিকাণ্ডে দুঃখপ্রকাশ করে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ জানিয়েছেন, ‘দেশবাসীর মতো আমিও মর্মাহত|’ তবে, দমকল কর্মীদের কুর্নিশ প্রাপ্য| কারণ বিধ্বংসী আগুনে গির্জার প্রধান কাঠামো পুড়ে যাওয়ার আগেই নিভিয়ে ফেলা হয়|

ফ্রান্সের জনগণের পাশাপাশি নোত্র-দাম গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল প্রমুখ| এই অগ্নিকাণ্ডকে ‘ভয়ঙ্কর’ আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প| বারাক ওবামার মতে, ইতিহাস ধ্বংস হয়ে গেল| নোত-দাম গির্জাকে ‘ফ্রান্স ও ইউরোপের সংস্কৃতির প্রতীক’ বলে বর্ণনা করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল|

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top