News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে ফের অগ্নিকাণ্ড, নেতাজি সুভাষ প্লেস-এ টেন্ট হাউসে ভয়াবহ আগুন
Image

দিল্লিতে ফের অগ্নিকাণ্ড, নেতাজি সুভাষ প্লেস-এ টেন্ট হাউসে ভয়াবহ আগুন

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): রাজধানী দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা কমছে না, বরং দিন দিন আরও বেড়েই চলেছে| ফের ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে| সোমবার মধ্যরাতে দিল্লির নেতাজি সুভাষ প্লেস-এ অবস্থিত একটি টেন্ট হাউসে ভয়াবহ আগুন লাগে| রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ২২টি ইঞ্জিন| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর মঙ্গলবার ভোররাতে আয়ত্তে এসেছে আগুন| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই|

এ ব্যাপারে দিল্লি দমকলের ডেপুটি চিফ ধরমপাল ভরদ্বাজ জানিয়েছেন, সোমবার মধ্যরাতে নেতাজি সুভাষ প্লেস-এ অবস্থিত একটি টেন্ট হাউসে ভয়াবহ আগুন লাগে| রাত ১২.২০ মিনিট নাগাদ দমকলে ফোন করে অগ্নিকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়| আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ২২টি ইঞ্জিন| দীর্ঘক্ষণ চেষ্টার পর মঙ্গলবার ভোররাতে আয়ত্তে এসেছে আগুন| কিভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে| বিধ্বংসী এই আগুনে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে|

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top