News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম ও ঊনকোটি জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিধিনিষেধ জারী
Image

পশ্চিম ও ঊনকোটি জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিধিনিষেধ জারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল ৷৷  আগামী ১৮ এপ্রিল, ২০১৯ ২-পূর্ব ত্রিপুরা (এস টি) লোকসভা আসনে আসন্ন নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক ও শান্তিপূর্ণভাবে বজায় রেখে ভোট গ্রহণ পর্বকে সম্পর্ণরূপে শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে সুুসম্পন্ন করতে ঊনকোটি জেলার জেলাশাসক ও সমাহর্তা এক আদেশবলে ঊনকোটি জেলার অন্তর্ভক্ত ভারত-বাংলাদেশ সীমান্তের ২০০ মিটার এলাকার মধ্যে নির্বাচন পর্ব পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন৷

এই আদেশ প্রতিদিন রাত ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত বলবৎ থাকবে৷ এই আদেশ জারি থাকার সময়ে ঊনকোটি জেলার অন্তর্ভক্ত ভারত-বাংলাদেশ সীমান্তের ২০০ মিটার এলাকার মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷ এছাড়াও কোনও ব্যক্তি কর্ত’ক মারাত্মক অ’শ’ বহন করাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷ এই আদেশ জারি থাকার সময়ে ১৪৪ ধারা জারি থাকার সময়ে ঊনকোটি জেলার অন্তর্ভক্ত ভারত-বাংলাদেশ সীমান্তের ২০০ মিটার এলাকার মধ্যে রাজ্য পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও অন্যান্য আধা-সামরিক বাহিনীর জওয়ান এবং উপযুক্ত কর্ত’পক্ষের অনুমতিপত্র ব্যতিরেকে অন্য কেউ চলাচল করতে পারবে না৷

এই আদেশ অমান্যকারী ব্যক্তি বা ব্যক্তিবর্গ ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক শাস্তিযোগ্য বলে বিবেচিত হবে৷পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড. সন্দীপ মাহাত্মে এন এক আদেশে পশ্চিম ত্রিপুরা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারতীয় ফৌজদারী দণ্ডবিধির ১৪৪ ধারায় জনসাধারণের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছেন৷ জনজীবনে শান্তি-শৃঙ্খলা ও সম্পত্তি রক্ষায় এবং দুস্ক’তিকারী ও কালোবাজারীদের অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে এই আদেশ জারি করা হয়েছে৷ এই বিধিনিষেধ পশ্চিম ত্রিপুরা জেলার সদর ও মোহনপুর মহকুমায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫০০ মিটার এলাকায় বলবৎ হয়েছে৷

এই আদেশ কার্যকর হয়েছে গত ৪ এপ্রিল, ২০১৯ থেকে এবং তা আগামী ৩ জলাই, ২০১৯ পর্যন্ত বলবৎ থাকবে৷ এই বিধিনিষেধ প্রতিদিন রাত ৮টা থেকে পরদিন ভোট ৫টা পর্যন্ত কার্যকর হবে৷ এই আদেশ সামরিক বাহিনী/ আধা সামরিক বাহিনী এবং রাজ্য পুলিশ বাহিনীর ক্ষেত্রে যারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না৷ তাছাড়াও পশ্চিম ত্রিপুরার জেলাশাসক, পশ্চিম জেলার পুলিশ সুুপার এবং সদর ও মোহনপুরের মহকুমা শাসকদের বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, জরুরী সরকারি কাজে নিযুক্ত কর্মচারি এবং চিকিৎসারজন্য রোগীদের ক্ষেত্রেও এই আদেশ প্রযোজ্য হবে না৷  এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আই পি সি’র ১৮৮ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷ 

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top