News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর দিল্লির প্লাস্টিক কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ২৬টি ইঞ্জিন
Image

উত্তর দিল্লির প্লাস্টিক কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ২৬টি ইঞ্জিন

নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.) : দিল্লিতে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ২৬টি ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে দিল্লি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার রাত ১০টা ৩৫মিনিট নাগাদ উত্তর দিল্লির নারেলা শিল্পাঞ্চল এলকায় একটি প্লাস্টিক কারখানায় ভেতর থেকে আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেয়।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ২৬টি ইঞ্জিন। সারা রাত ধরে চলে আগুন নেভানোর কাজ। গোটা এলাকাটি ঘিরে রাখে পুলিশ। রবিবার ভোর চারটে নাগাদ আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় দমকল। কি কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top