News Flash

  • Home
  • Uncategorized
  • দল ভাঙ্গা-গড়া নিয়ে কংগ্রেস ও বিজেপির বাকযুদ্ধ চরমে
Image

দল ভাঙ্গা-গড়া নিয়ে কংগ্রেস ও বিজেপির বাকযুদ্ধ চরমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেসের আবারও বিপর্যয় হবে৷ তা বুঝেই বিজেপির ঐক্যে ফাটল ধরাতে মরিয়া হয়ে উঠেছেন কংগ্রেস নেতৃত্বরা৷ সোমবার এভাবেই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য৷ এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস মুখপাত্র আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক দাবি করেন, অনেক বিজেপি বিধায়ক, মন্ত্রিরা কংগ্রেসের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন৷ যেভাবে রাজ্যে কংগ্রেসের ঘর ভেঙ্গেছে৷ ঠিক একইভাবে বিজেপিরও ঘর ভাঙবে৷ এই দাবি খন্ডন করে বিজেপি প্রদেশ মুখপাত্র কংগ্রেসের বিরুদ্ধে নোংরা রাজনীতির অভিযোগ এনেছেন৷

এদিন কংগ্রেস মুখপাত্র অভিযোগ করেন, ত্রিপুরায় লোকসভার দুটি আসনেই প্রহসন করেই জিততে চাইছে বিজেপি৷ শাসক দল শান্তিপূর্ণ ভোট হোক তা চাইছে না৷ তাই তারা প্রতিনিয়ত বিরোধীদের হুমকি দিচ্ছেন৷ তাঁর দাবি, সন্ত্রাসের মাধ্যমে বিরোধীদের মনোবল ভাঙতে চাইছে বিজেপি৷ এদিন তিনি বিদ্রুপ করে বলেন, শাসক জোটের ঐক্যে ফাটল দেখা দিয়েছে৷ জোট শরিক আইপিএফটি লোকসভা নির্বাচনে এককভাবে লড়াই করছে৷ তিনি মনে করেন, এক বছরে বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে, তাই আইপিএফটি বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে নেমেছে৷

হরেকৃষ্ণ ভৌমিকের কথায়, বিজেপি খুব শীঘ্রই ঘরে-বাইরে সমস্যায় পড়বে৷ কারণ, বিজেপির অনেক মন্ত্রি, বিধায়ক কংগ্রেসের সাথে যোগাযোগ রেখে চলেছেন৷ তিনি কটাক্ষের সুরে বলেন, যেভাবে কংগ্রেসের ঘর ভেঙেছিল, বিজেপির ঘর সেভাবেই ভাঙবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top