News Flash

  • Home
  • Uncategorized
  • ফের ইতিহাস গড়ল ইসরো, পিএসএলভি-সি ৪৫ রকেটে চেপে মহাকাশে পাড়ি দিল এমিস্যাট ও ২৮টি বিদেশি স্যাটেলাইট
Image

ফের ইতিহাস গড়ল ইসরো, পিএসএলভি-সি ৪৫ রকেটে চেপে মহাকাশে পাড়ি দিল এমিস্যাট ও ২৮টি বিদেশি স্যাটেলাইট

শ্রীহরিকোটা (অন্ধ্রপ্রদেশ), ১ এপ্রিল (হি.স.): পয়লা এপ্রিল, মাসের শুরুতেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র মুকুটে নতুন পালকের সংযোজন হল| কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল রবিবার সকাল থেকেই, শেষ মুহূর্তের প্রস্তুতি শেষে সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিল ডিআরডিও-র প্রতিরক্ষা স্যাটেলাইট ‘এমিস্যাট’|

সোমবার সকাল ৯.২৫ মিনিট নাগাদ অত্যন্ত শক্তশালী পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (পিএসএলভি-সি-৪৫) রকেটের পিঠে চেপে মহাকাশে পাড়ি দিয়েছে ভারতের ‘এমিস্যাট’ ও ২৮টি বিদেশি উপগ্রহ| ইলেকট্রনিক ইন্টেলিজেন্স স্যাটেলাইট ‘এমিস্যাট’ শত্রুদেশের রাডারে নজর রাখবে| এই প্রথম কোনও নজরদারি স্যাটেলাইট মহাকাশে পাঠাল ইসরো| ইসরো-র এই সাফল্য প্রসঙ্গে ইসরো-র প্রাক্তন চেয়ারম্যান জি মাধবন নায়ের বলেছেন, ‘পিএসএলভি-সি ৪৫ ইসরো-র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলস্টোন| শুধুমাত্র আমাদের দেশের স্যাটেলাইটই নয়, অন্যান্য দেশের স্যাটেলাইট নিয়েও মহাকাশে পাড়ি দিয়েছে পিএসএলভি-সি ৪৫| ইসরো-র ১০০ শতাংশ সাফল্য কামনা করছি|’


এই প্রথম শ্রীহরিকোটার গ্যালারিতে বসেই ইসরোর রকেট উৎক্ষেপণ চাক্ষুস করলেন হাজার খানেক দর্শকরা| রকেট উৎক্ষেপণ পর্ব গ্যালারিতে বসেই যাতে দেখতে পারেন দর্শকরা, সে জন্য শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে প্রথম পর্যায়ের গ্যালারি তৈরির কাজ সম্পন্ন হয়| রবিবারই সেটি খুলে দেওয়া হয়|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top