News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের দুই আসনে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি, প্রতিদ্বন্দ্বিতায় ২৩ জন প্রার্থী ঃ সিইও
Image

রাজ্যের দুই আসনে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি, প্রতিদ্বন্দ্বিতায় ২৩ জন প্রার্থী ঃ সিইও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ লোকসভা নির্বাচনে ত্রিপুরায় দুই আসনে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি৷ ফলে লোকসভা নির্বাচনে দুই আসনে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ আজ এ কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তি৷


তিনি জানান, পশ্চিম আসনে ১৩ এবং পূর্ব আসনে ১০ জন প্রার্থী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ শুক্রবার ত্রিপুরা পূর্ব আসনে মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন ছিল৷ তাতে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি৷ শ্রীরাম তরণিকান্তি বলেন, দুই আসনেই মনোনয়ন প্রত্যাহারের সময় সমাপ্ত হয়েছে৷ বৃহস্পতি ও শুক্রবার পশ্চিম ও পূর্ব আসনে মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ ছিল৷
তিনি জানান, পশ্চিম আসনে বিজেপি-র প্রতিমা ভৌমিক, আইপিএফটি-র বৃষকেতু দেববর্মা, তৃণমূল কংগ্রেসের মামন খান, সিপিআইএমের শঙ্করপ্রসাদ দত্ত, কংগ্রেসের সুবল ভৌমিক, এসইউসিআই-এর অরুণকুমার ভৌমিক, টিপিপি-র ধীরেন্দ্র সিং, আমরা বাঙালি-র প্রবীর দেবনাথ এবং নির্দল প্রার্থীরা হলেন জয়কি মুড়া সিং, নারায়ণচন্দ্র দে, প্রদীপ চক্রবর্তী, ব্রজলাল দেবনাথ ও সুবল সরকার প্রতিদ্বন্দ্বিতা করবেন৷


এদিকে, পূর্ব আসনে সিপিআইএমের জিতেন্দ্র চৌধুরী, আমরা বাঙালি-র কর্ণধন চাকমা, আইপিএফটি-র নরেন্দ্রচন্দ্র দেববর্মা, বিজেপি-র রেবতিকুমার ত্রিপুরা, কংগ্রেসের রাজকুমারী প্রজ্ঞা দেববর্মা, টিএসপি-র চিত্তরঞ্জন দেববর্মা, টিপিপি-র অমর দেববর্মা এবং নির্দল প্রার্থী সুবীর জমাতিয়া, বিজয় দেববর্মা ও দীপ্তি হালাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷
মুখ্য নির্বাচন আধিকারীকের দপ্তর থেকে জানা গেছে ২৭ মার্চ পর্যন্ত রাজ্যে মোট ভোটার হচ্ছেন ২৬ লক্ষ ৫ হাজার ৩২৫ জন৷ তার মধ্যে ত্রিপুরা পশ্চিম আসনে মোট ভোটার ১৩ লক্ষ ৪৭ হাজার ৩৮১ জন৷ তাদের মধ্যে পুরুষ ৬ লক্ষ ৮২ হাজার ৪৪ জন, মহিলা ৬ লক্ষ ৬৫ হাজার ৩২৭ জন এবং তৃতীয় লিঙ্গ দশ জন৷ ত্রিপুরা পূর্ব আসনে মোট ভোটার ১২ লক্ষ ৫৭ হাজার ৯৪৪ জন৷ এর মধ্যে পুরুষ ৬ লক্ষ ৩৭ হাজার ৬৪৯ জন, মহিলা ৬ লক্ষ ২০ হাজার ২৯১ জন এবং তৃতীয় লিঙ্গ চারজন৷

Releated Posts

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top