News Flash

  • Home
  • Uncategorized
  • সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে আজ আসছে নির্বাচন কমিশনের উচ্চস্তরের দল
Image

সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে আজ আসছে নির্বাচন কমিশনের উচ্চস্তরের দল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপরার দুটি আসনের সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল রবিবার রাজ্যে আসছে ভারতের নির্বাচন কমিশনের এক উচ্চস্তরের দল৷ সরকারি সূত্রে জানা গেছে, চারজনের এই দলে থাকবেন উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন, সচিব অরবিন্দ আনন্দ-সহ অন্যরা৷ সূত্রের খবর, রবিবার সকালের বিমানে তাঁরা রাজধানী আগরতলায় এসে প্রথমে সরকারের শীর্ষ আধিকারিকদের সাথে বৈঠকে মিলিত হবেন৷ এর পর বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক-সহ অন্যান্য জ্যেষ্ঠ আধিকারিকদের সঙ্গে৷ সব বৈঠকে ভোটের জন্য শান্তিপূর্ণ পরিবেশ আছে কিনা, ভোটের প্রস্তুতি কতটা অগ্রগতি লাভ করেছে এবং তা সুষ্ঠুভাবে চলছে কিনা ইত্যাদি বিভিন্ন বিষয় খতিয়ে দেখবেন তাঁরা৷ পাশাপাশি বিভিন্ন এলাকায়ও কমিশনের দলটি গিয়ে সংশ্লিষ্ট অঞ্চলের পরিস্থিতির খোঁজখবর নেবেন প্রতিনিধি দলের সদস্যরা৷ জানা গেছে, এবারের নির্বাচনে কমিশন বেশ কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করেছে৷ অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে এই সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷


এদিকে, লোকসভা নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলিকে নিয়ে ইভিএম ও ভিভিপ্যাট এর বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হল ত্রিপুরায়৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরনিকান্তির উপস্থিতিতে শনিবার রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এই কর্মশালা হয় ঊ
আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে ততর ত্রিপুরাও ঊ শনিবার লোকসভা নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলিকে নিয়ে ইভিএম ও ভিভিপ্যাট এর বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হল রাজ্যের৷ রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এই কর্মশালায় ইভিএম এবং ভিভিপ্যাট নিয়ে মহড়া দেওয়া হয়েছে৷ তাঁরাও প্রতীকী ভোট দিয়ে কার্যপ্রণালি দেখেছেন৷এদিন এবিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরনিকান্তি জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশিকা মোতাবেক ভোট যন্ত্রের মহড়া দেওয়া হচ্ছে৷ সম্প্রতি একাধিক স্থানে মহড়া দেওয়া হয়েছে৷ তিনি আরও বলেন, রাজ্যে নির্বাচনী প্রস্তুতি জোরকদমে চলছে৷ নির্বাচন পরিচালনায় কোন ঘাটতি যেন না থাকে সেদিকে নজর রাখা হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top