News Flash

  • Home
  • Uncategorized
  • নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রী করার জন্য ভোট দেবে দেশবাসী : শ্রীপদ নায়ক
Image

নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রী করার জন্য ভোট দেবে দেশবাসী : শ্রীপদ নায়ক

পানাজি, ১৪ মার্চ (হি.স.) : প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদীকে পুনরায় বসানোর জন্য মুখিয়ে রয়েছে দেশবাসী। বৃহস্পতিবার এমনই দাবি করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নায়ক।
উত্তর গোয়ার সাংসাদ শ্রীপদ নায়ক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে প্রভূত উন্নতি হয়েছে। যার ফলে সাধারণ মানুষ খুবই খুশি। প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদীকে পুনরায় বসানোর জন্য মুখিয়ে র‍য়েছে দেশবাসী। নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রী করার জন্য ভোট দেবে জনগণ।গোয়ায় দুইটি লোকসভা কেন্দ্র রয়েছে। আগামী ২৩ এপ্রিল গোয়ায় জনসভা করবেন প্রধানমন্ত্রী।

গোয়ায় দলের প্রার্থী তালিকা এখনও প্রকাশ করেনি বিজেপি। এদিন গোয়ায় পানাজি থেকে ২০ কিলোমিটার দূরে মারডল গ্রামে একটি মন্দিরে পুজো দেন শ্রীপদ নায়েক। রাজ্যের খনি সমস্য নিয়ে বলতে গিয়ে শ্রীপদ নায়ক বলেন, খনিগুলি বন্ধ হয়ে যাওয়ার জন্য জনগণ ভুগছে। ক্ষমতায় ফের এলে এই সমস্যার সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন তিনি। উল্লেখ্য, ৮৮টি খনির লিজ গত মার্চে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top