News Flash

  • Home
  • Uncategorized
  • সুনন্দা পুষ্কর রহস্যমৃত্যু মামলা : ৭ মার্চ ফের শুনানি
Image

সুনন্দা পুষ্কর রহস্যমৃত্যু মামলা : ৭ মার্চ ফের শুনানি

নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): গত ২১ ফেব্রুয়ারি পুনরায় পিছিয়ে দেওয়া হয় সুনন্দা পুষ্কর রহস্যমৃত্যু মামলার শুনানি| সুনন্দা পুষ্কর রহস্যমৃত্যু মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় ৭ মার্চ (বৃহস্পতিবার)| সেই মতো ৭ মার্চ দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে সুনন্দা পুষ্কর রহস্যমৃত্যু মামলার শুনানি হবে| এর আগে গত ২১ ফেব্রুয়ারি দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে সুনন্দা পুষ্কর মৃত্যু মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল| এই মামলায় সুনন্দার স্বামী তথা কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, নিগ্রহ ইত্যাদি অভিযোগ উঠেছে| কিন্তু, ওই দিন পিছিয়ে দেওয়া হয় সুনন্দা পুষ্কর রহস্যমৃত্যু মামলার শুনানি| সুনন্দা পুষ্কর মৃত্যু মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৭ মার্চ|

উল্লেখ্য, শশী থারুরের সঙ্গে বিয়ের চার বছরের মাথায় ২০১৪ সালের ১৭ জানুয়ারি দিল্লির একটি বিলাসবহুল হোটেলের ঘর থেকে সুনন্দার মৃতদেহ উদ্ধার হয়| ঘটনাচক্রে সুনন্দার মৃত্যুর আগের দিনই শশীর সঙ্গে পাকিস্তানের এক মহিলা সাংবাদিকের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে ঝগড়া করেছিলেন সুনন্দা| ময়নাতদন্তের রিপোর্ট ইঙ্গিত দেয়, সুনন্দার মৃত্যু স্বাভাবিক নয়| শশী থারুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ ধারায় এবং ৩০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়| ২১ ফেব্রুয়ারি থেকে মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল| কিন্তু, ফের পিছিয়ে দেওয়া হয় বহুচর্চিত এই মামলার শুনানি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top