News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশের পর এবার মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ড, আসন্ন লোকসভা নির্বাচনে জোট বেঁধেই লড়বে বিএসপি ও সপা
Image

উত্তর প্রদেশের পর এবার মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ড, আসন্ন লোকসভা নির্বাচনে জোট বেঁধেই লড়বে বিএসপি ও সপা

লখনউ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের পর এবার মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও জোট বেঁধে লড়বে বহুজন সমাজ পার্টি এবং সমাজবাদী পার্টি। সোমবার যৌথ সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেছেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতী এবং সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব। কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশে তিনটি লোকসভা আসনে লড়বে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। বাকি ২৬টি আসনে প্রার্থী দেবে বহুজন সমাজ পার্টি। উত্তরাখণ্ডে পাঁচটি লোকসভা আসন রয়েছে সেখানে সমাজবাদী পার্টি একটি আসনে প্রার্থী দেবে এবং বহুজন সমাজ পার্টি তিনটি আসনে লড়বে।


কংগ্রেসকে কার্যত বাইরে রেখে মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডে জোট করে বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল হিন্দি বলয়ের দু’টি অতি গুরুত্বপূর্ণ দল। এর আগে জল্পনা ছিল উত্তরপ্রদেশে কংগ্রেসকে বাইরে রেখে জোট করলেও দেশের অন্যান্য রাজ্যগুলিতে কংগ্রেসের হাত ধরবে সমাজবাদী দল এবং বহুজন সমাজ পার্টি। কিন্তু সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডে জোট বাঁধলেন অখিলেশ-মায়াবতী। এর আগে উত্তরপ্রদেশে অখিলেশ এবং মায়াবতীর মধ্যে যে জোট হয়েছে তাতে বহুজন সমাজ পার্টি লড়বে ৩৮টি এবং সমাজবাদী পার্টি লড়বে ৩৭টি আসনে। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top