News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা, চলবে ৩ এপ্রিল পর্যন্ত
Image

১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা, চলবে ৩ এপ্রিল পর্যন্ত

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দ্বাদশ শ্রেণির পরীক্ষা| চলবে ৩ এপ্রিল পর্যন্ত| গত বছরের তুলনায় এ বছর পরীক্ষা বেশ কিছুদিন এগিয়ে নিয়ে এসেছে সিবিএসই বোর্ড| পাশাপাশি দশম শ্রেণির পরীক্ষা নেওয়া হবে ২১ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত| দ্বাদশ ও দশম শ্রেণির পরীক্ষা ফলাফল সম্ভবত জুন মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে| সিবিএসই সূত্রের খবর, পূর্বনির্ধারিত সময়ের আগেই দশম ও বারো ক্লাসের ফলাফল প্রকাশ করা হবে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যাতে পড়ুয়াদের কোনও সমস্যা না হয়, তাই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
সিবিএসই-র পক্ষ থেকে জানানো হয়েছে, সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২৮৭৩৫৯ জন ছাত্র-ছাত্রী| তাঁদের মধ্যে ছাত্রের সংখ্যা ৭৪৮৪৯৮ জন এবং ছাত্রীর সংখ্যা ৫৩৮৮৬১ জন| এছাড়াও রূপান্তরকামী পরীক্ষার্থীদের সংখ্যা ৬ জন| সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় এবার ছাত্রীদের তুলনায় ছাত্রদের সংখ্যা বেশি| সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা নেওয়া হবে ২১ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত| সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৮২৭৪৭২ জন ছাত্র-ছাত্রী| তাঁদের মধ্যে ছাত্রের সংখ্যা ১০৭০৫৭৯ জন এবং ছাত্রীর সংখ্যা ৭৫৬৮৯৩| সিবিএসই জানিয়েছে, দশম শ্রেণির পরীক্ষায় রূপান্তরকামী পরীক্ষার্থীদের সংখ্যা ২২ জন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top