News Flash

  • Home
  • Uncategorized
  • গত সাড়ে চার বছরে কোনও বড় জঙ্গি হামলা হয়নি, দাবি রিজিজুর
Image

গত সাড়ে চার বছরে কোনও বড় জঙ্গি হামলা হয়নি, দাবি রিজিজুর

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : বিগত সাড়ে চার বছরে উরি বাদে কোনও বড় ধরণের জঙ্গি হামলা দেশে হয়নি। বুধবার দিল্লিতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু।এদিন কিরেন রিজিজু বলেন, দেশে সন্ত্রাসবাদী হামলার প্রচেষ্টা হয়েছিল। কিন্তু বিভিন্ন তদন্তকারী সংস্থা মধ্যে তথ্যের আদান প্রদান এবং সন্দেহভাজনদের গ্রেফতারের ফলে এই সকল হামলা রোধ করা গিয়েছে। নিরাপত্তা জনিত যে কোনও রকমের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য তৈরি নিরাপত্তা বাহিনী।

প্রযুক্তির উন্নতির ফলে হামলার ধরণও অনেক পাল্টে গিয়েছে বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, এই সকল বিষয়ে অবগত নিরাপত্তা সংস্থাগুলি। আগের সরকারের সঙ্গে তুলনা টেনে কিরেন রিজিজু বলেন, আগে নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে কোনও রকম বোঝাপড়া ছিল না। কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। বিগত কয়েক বছরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের বহুদেশ সঙ্ঘবদ্ধ হয়ে লড়াই করার জন্য জোট বেঁধেছে। এখন এই বিষয়ে বহু দেশ একত্রিত হয়ে কাজ করছে। বর্তমান সময়ে সন্ত্রাসবাদ কোনও একটি দেশের সমস্যা নয়। তা আজ গোটা বিশ্বের সমস্যা। যেসব দেশের সঙ্গে ভারতের কোনও সম্পর্ক ছিল না। এখন সেই সব দেশগুলোও সন্ত্রাস দমনে সহযোগিতা করেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top