News Flash

  • Home
  • Uncategorized
  • লেফুঙ্গায় মদ ও জুয়ার রমরমা, নীরব দর্শক পুলিশ
Image

লেফুঙ্গায় মদ ও জুয়ার রমরমা, নীরব দর্শক পুলিশ

আগরতলা, ২৫ জানুয়ারি, (হি.স.) : নেশা বিরোধী অভিযানে পুলিশ সাফল্য পেলেও এখনও এমন কিছু জায়গায় পুলিশের ঢিলেমিতে নেশা কারবারিরা তাদের নেশা সামগ্রী বিক্রি করে চলেছে। শুধুমাত্র কতিপয় পুলিশের ঢিলেমিতে নেশা কারবারিরা তাদের ব্যবসা বৃদ্ধি করে চলেছে বেশ কিছু জায়গায়। যার দরুন নেশাগ্রস্ত হয়ে পড়ছে যুব সমাজ। 


জানা গেছে, লেফুঙ্গা থানার বদান্যতায় জুয়া আর মদের রমরমা চলছে। সেখানে নেশা কারবারিরা তাদের ব্যবসা রমরমিয়ে করছে। বিপথে যাচ্ছে এলাকার যুবকেরা। চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা। যদিও সাধারণ মানুষ জুয়া আর মদের ব্যবসা বন্ধ করার জন্য সোচ্চার হয়ে উঠেছেন। এলাকার মানুষ মদ এবং জুয়ার আসর বন্ধ করার জন্য বহুবার লেফুঙ্গা থানায় অনুনয় করেছেন। কিন্তু পুলিশ এ বিষয়ে কোনও উদ্যোগ নিচ্ছে না। জানা গেছে, শুক্রবার সকালে সাধারণ মানুষ লেফুঙ্গা থানায় গিয়ে এলাকায় মদের ব্যবসা এবং জুয়ার আসর বন্ধ করার জন্য আবেদন জানান। কিন্তু এ বিষয়ে পুলিশ কোনও উদ্যোগ নেয়নি। অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করে লেফুঙ্গা থানার পুলিশ। পুলিশের এহেন ভূমিকায় ক্ষুব্ধ হয়ে পড়েছেন লেফুঙ্গা এলাকার সাধারণ মানুষ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top