News Flash

  • Home
  • Uncategorized
  • সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পুনরায় আক্রমণ শানাল পাকিস্তান, যোগ্য জবাব ফিরিয়ে দিল ভারত
Image

সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পুনরায় আক্রমণ শানাল পাকিস্তান, যোগ্য জবাব ফিরিয়ে দিল ভারত

জম্মু, ১৭ জানুয়ারি (হি.স.): নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি সেনাবাহিনী হামলা থামছে না, বরং দিন দিন আরও বেড়েই চলেছে। নতুন বছরের প্রথম দিন থেকে শুরু, এযাবৎ বহুবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে আক্রমণ শানিয়েছে পাকিস্তানী সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর বৃহস্পতিবার ফের আক্রমণ শানাল পাকিস্তানি সেনা। বৃহস্পতিবার সকালে পাকিস্তানি সেনা বাহিনীর নিশানায় ছিল পুঞ্চ জেলার খারি কারমারা এলাকা। ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের সাহায্যে খারি কারমারা এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর ছাউনি লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তানী সেনাবাহিনী। কালবিলম্ব না করে শত্রুপক্ষের হামলার যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তবে, কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।


সেনাবাহিনীর উর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে পুঞ্চ সেক্টরের খারি কারমারা এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর ছাউনি লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তানি সেনা বাহিনী। বৃহস্পতিবার ভোর চারটে থেকে হামলা চালানো শুরু করে পাকিস্তানী সেনাবাহিনী। দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে সকাল ৬.৩০ মিনিট পর্যন্ত। শত্রুপক্ষকে হামলার যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তবে, কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top