News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদ ও সংখ্যালঘু ইস্যুতে পাকিস্তানকে ঠেস রবীশ কুমারের
Image

সন্ত্রাসবাদ ও সংখ্যালঘু ইস্যুতে পাকিস্তানকে ঠেস রবীশ কুমারের

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.) : সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করলেন পাকিস্তানের সঙ্গে কোনও রকম কথা নয়। শুক্রবার এমনই জানালেন ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার।
এদিন ২৬/১১ মুম্বই এবং ২০১৬ সালের পাঠানকোট জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে ধরে রবীশ কুমার বলেন, ‘মুম্বই এবং পাঠানকোট জঙ্গি হামলায় যুক্ত থাকা জঙ্গিদের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নেয়নি পাকিস্তান। যদি সত্যিই পাকিস্তান শান্তি আলোচনায় চায় তবে কেন জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে না তারা। পাকিস্তানের মাটিতে এখনও সক্রিয় একাধিক জঙ্গি সংগঠন।

পাকিস্তানের মাটিতে থেকেই জঙ্গিরা নিজেদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। পাকিস্তান থাকা এই সব জঙ্গিরা ভারতকে টার্গেট করার পাশাপাশি বিশ্বের একাধিক জায়গায় হামলা চালানোর ছক কষছে।’সম্প্রতি ভারতের সঙ্গে শান্তি আলোচনার প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আলোচনায় বসার কোনও সদিচ্ছা ভারতের নেই। এরই পাল্টা ভারতের অবস্থান করলেন রবীশ কুমার। এদিন রবীশ কুমার আরও বলেন, ‘পাকিস্তান বলছে ভারতে সংখ্যালঘুরা নাকি ভাল নেই। আমরা বলতে চাই বহুত্ববাদ এবং সহিষ্ণুতা প্রসঙ্গে আমরা পাকিস্তানের জ্ঞান শুনব না। পাকিস্তানে সংখ্যালঘুদের কি অবস্থা তা গোটা বিশ্ব জানে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী পদে বসেই ভারতকে শান্তি আলোচনার বার্তা দেন ইমরান খান। কিন্তু ক্রমাগত জঙ্গিদের মদত দেওয়া বন্ধ না করায় পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসতে নারাজ ভারত। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top