News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলে হিংসা : ৪ জন আরএসএস কর্মীর বিরুদ্ধে মামলা, সংসদে প্রতিবাদ বিজেপি সাংসদদের
Image

কেরলে হিংসা : ৪ জন আরএসএস কর্মীর বিরুদ্ধে মামলা, সংসদে প্রতিবাদ বিজেপি সাংসদদের

তিরুবনন্তপুরম ও নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): গত ২ জানুয়ারি ইতিহাস রচনা করে কেরলের শবরীমালা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন ঋতুমতী দু’জন মহিলা| পঞ্চাশ বছরের নীচে দু’জন মহিলার শবরীমালা মন্দিরে প্রবেশকে ঘিরে গত ৩ জানুয়ারি প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল হয় কেরল| ৩ জানুয়ারি শবরীমালা কর্মা সমিতির ডাকে কেরল জুড়ে হরতাল পালিত হয়| ওই দিনই নেদুমানগড় থানা এলাকায় বোমা নিক্ষেপের ঘটনা ঘটে| ওই ঘটনায় ৪ জন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র কার্যকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করল কেরল পুলিশ| ৪ জন আরএসএস কার্যকর্তার মধ্যে রয়েছেন এন প্রবীণও|
শুধু এই ঘটনা নয়, কেরলের কান্নুরে বিজেপির রাজ্যসভার সাংসদ ভি মুরলীধরন-এর বাসভবনে হামলা এবং আরএসএস-এর কার্যালয়ে অগ্নি সংযোগেরও ঘটনা ঘটেছে|

কেরলে বিজেপি নেতাদের উপর হামলার ঘটনায় সোমবার সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সাংসদরা| এদিন সকালে হাতে প্ল্যাকার্ড নিয়ে সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিজেপি সাংসদ ভি মুরলীধরন, ভূপেন্দর যাদব এবং শোভা কারাণ্ডজালে-সহ অন্যান্য বিজেপি সাংসদরা| বিক্ষোভ প্রদর্শনের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ ভি মুরলীধরন বলেছেন, ‘মধ্যরাতে আমার বাসভবন লক্ষ্য করে বোমা ছোড়া হয়| সৌভাগ্যবশত কেউ হতাহত হননি| হিংসা সৃষ্টি এবং বিজেপি কর্মীদের প্রতিশোধ নেওয়ার প্রচেষ্টা| রাজ্য সরকার এই বিষয়টিকে বিজেপি বনাম সিপিএম ইস্যু হিসেবে দেখাতে চাইছে|’উল্লেখ্য, শবরীমালা মন্দিরে ঋতুমতী দু’জন মহিলার প্রবেশকে ঘিরে আপাতত উত্তাল দক্ষিণ ভারতের রাজ্য কেরল| গত ৪-৫ জানুয়ারি মাঝে কেরলের সিপিআই (এম) বিধায়ক এবং বিজেপি সাংসদের বাসভবনে বোমা নিক্ষেপ এবং আরএসএস-এর কার্যালয়ে অগ্নি সংযোগের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ায়| কান্নুরের খালাসারিতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র রাজ্যসভার সাংসদ ভি মুরলীধরনের বাসভবন লক্ষ্য করে বোমা ছোড়া হয়| এখানেই শেষ নয়, শনিবার সকালে পারিয়ারাম এলাকায় আগুন ধরিয়ে দেওয়া হয় আরএসএস-এর কার্যালয়ে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top