News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী পদে আগামী ১০ জানুয়ারি শপথ নিচ্ছেন শেখ হাসিনা
Image

প্রধানমন্ত্রী পদে আগামী ১০ জানুয়ারি শপথ নিচ্ছেন শেখ হাসিনা

ঢাকা, ২ জানুয়ারি (হি.স.) : আগামী ১০ জানুয়ারি তৃতীয়বারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ঢাকার বঙ্গভবনে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্টপতি। এর আগে আগামীকাল বৃহস্পতিবার নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণের পর ১০ জানুয়ারির মধ্যেই মন্ত্রিসভা গঠন করা হবে। হাসিনার পাশাপাশি বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রীও শপথ নিতে পারেন। এবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করে শেখ হাসিনার আওয়ামি লিগ।

এদিকে ঢাকা-৮ আসনের বিজয়ী প্রার্থীর ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। সঙ্গে এই আসনে নির্বাচিত বামপন্থী সাংসদ রাশেদ খান মেননের শপথ ও এর গেজেটের স্থগিতাদেশ চাওয়া হয়েছে রিটে। মঙ্গলবার আইনজীবী ইউনুস আলি আকন্দ এই রিট দাখিল করেন। যদিও এই আসনে জয়ী হন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেলে ঢাকায় বলেন, সাংসদদের শপথ, মন্ত্রীদের শপথ ও সরকার গঠন-সহ সব আনুষ্ঠানিকতা ১০ জানুয়ারির মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। দু’একদিনের মধ্যেই জাতীয় নির্বাচনের ফলাফলের গেজেট হতে পারে। গেজেট হওয়ার পরই সাংসদদের শপথ হবে। তারপর শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রপতি তাঁকে বিজয়ী দলের প্রধান হিসেবে সরকার গঠনের আহ্বান জানাবেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দিন আহমেদ বলেন, নাম, ঠিকানা-সহ নির্বাচিতদের গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে। তিনদিনের মধ্যে সাংসদদের শপথের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে। একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের স্পিকারকে অবহিত না করলে বা শপথ না নিলে সদস্যপদ খারিজ হয়ে যাবে। ২০১৪-র ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে তিনদিনের মধ্যে গেজেট প্রকাশের পর ৯ জানুয়ারি নির্বাচিত সাংসদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল বলে সূত্রের খবর।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top