News Flash

  • Home
  • Uncategorized
  • ৭.০ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল ফিপিপিন্স, সুনামির সম্ভাবনা প্রবল
Image

৭.০ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল ফিপিপিন্স, সুনামির সম্ভাবনা প্রবল

ম্যানিলা, ২৯ ডিসেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ফিলিপিন্সের মিন্দানাও আইল্যান্ড| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.০| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও, এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তবে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইতিমধ্যেই সুনামির সতর্কতা জারি করা হয়েছে| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী শনিবার বেলা ১১.৩৯ মিনিট নাগাদ ৭.০ তীব্রতার ভূকম্পন অনুভূত ফিলিপিন্সের মিন্দানাও আইল্যান্ডে| ভূমিকম্পের উত্সস্থল ছিল মিন্দানাও আইল্যান্ডের বৃহত্তম শহর দাভাও থেকে ১২০ মাইল দক্ষিণ-পূর্বে এবং পোণ্ডাগুইটান থেকে ৬২ মাইল দক্ষিণ-পূর্বে| শক্তিশালী ভূকম্পন সত্ত্বেও, ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|

তবে, সুনামির সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র| সুনামির সম্ভাবনা রয়েছে ইন্দোনেশিয়ার উপকূলেও| সুনামির সম্ভাবনায় উপকূলবর্তী এলাকার মানুষজনকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top