News Flash

  • Home
  • Uncategorized
  • রাম মন্দির তৈরি না করতে পারলে বাড়িতে বসে থাকুন, বিজেপিকে হুঁশিয়ারি শিবসেনার
Image

রাম মন্দির তৈরি না করতে পারলে বাড়িতে বসে থাকুন, বিজেপিকে হুঁশিয়ারি শিবসেনার

পন্ধারপুর (মহারাষ্ট্র), ২৪ ডিসেম্বর (হি.স.): রাম মন্দির নিয়ে ক্রমশ চাপ বাড়াচ্ছে বিজেপির শরিক শিবসেনা। রাম মন্দির তৈরি না করতে পারলে বাড়িতে বসে থাকুন। সোমবার রাম মন্দির প্রসঙ্গে আক্রমণাত্মক হয়ে এমনই জানালেন শিবসেনা মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউত। এদিন মহারাষ্ট্রের পন্ধরপুরে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সঞ্জয় রাউত বলেন, ‘রাম মন্দির নির্মাণের জন্য তৎপর হতে হবে। নয়তো বাড়িতে বসে থাকুন। অযোধ্যায় মন্দির নির্মাণের দায়িত্ব এখন পুরোপুরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের উপর। যত তাড়াতাড়ি সম্ভব রাম মন্দির তৈরি করা উচিত।’ অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্ট মামলা চলছে। সেই প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেন, আর কত অপেক্ষা করব। এটি আস্থা ও বিশ্বাসের বিষয়। কেন্দ্র এবং মহারাষ্ট্রে ভগবান রামের নাম নিয়েই বিজেপি ক্ষমতায় এসেছে। তাই তাদেরকে রাম মন্দির তৈরি করতে হবে। বাবরি মসজিদ ধ্বংস করাটা আমাদের কাজ ছিল। আর মন্দির গড়াটা এখন আপনাদের কর্তব্য।’

প্রসঙ্গত, নভেম্বরে রাম মন্দির নির্মাণের দাবিতে অযোধ্যায় যান শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সেখানে গিয়ে তিনি রাম মন্দিরের নির্মাণের দাবিতে সরব হন। মন্দির নির্মাণ নিয়ে ঐক্যমত তৈরি করার দাবিতে ‘পহেলে মন্দির ফির সরকার’ স্লোগানও তুলেছে শিবসেনা।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ যখন ধ্বংস হয়। তৎকালীন শিবসেনা প্রধান বাল ঠাকরে বলেছিলেন, আমি আমার সৈনিকদের প্রতি গর্বিত হব যদি তারা মসজিদ ধুলিৎসাত করে দেয়।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top