নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৩ ডিসেম্বর: উদয়পুরের ত্রিপুরা সুন্দরী হাসপাতালের পরিষেবা লাটে তুলে দিয়ে ডাক্তারবাবুরা পিকনিকে গিয়েছেন বলে বিস্তর অভিযোগ উঠেছে। যদিও অভিযোগের পূর্ণাঙ্গ সত্যতা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। জানা গেছে, চিকিৎসকের অভাবে হাসপাতালে অচলাবস্থা
দেখা দিয়েছে। সেই সঙ্গে চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষোভও সৃষ্টি হয়েছে। রোগীদের ভোগান্তি চরমে বলেও অভিযোগ উঠেছে। এই কাণ্ডে বিস্তর প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে উদয়পুরে। এদিকে রাজ্য স্বাস্থ্য দফতর থেকে এ ধরনের খবরের সত্যতা অস্বীকার করা হয়েছে। বলা হচ্ছে, কতিপয় চিকিৎসক ন্যায্য ছুটি নিয়ে পিকনিকে গিয়ে থাকতে পারেন। কিন্তু এতে চিকিৎসা পরিষেবা ব্যাহত হবার খবর নেই। অন্যদিকে রোগীর পরিজনদের অভিযোগ, হাসপাতালে কোনও ডাক্তার না থাকার দরুন যে সমস্ত রোগীরা হাসপাতালে আসছেন তাঁরা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। তাঁরা জানিয়েছেন, রবিবার সকাল থেকেই এই চিত্র লক্ষ্য করা গেছে। এক মহিলা চিকিৎসক-সহ কয়েকজনকে দিয়ে চলছে হাসপাতালের চিকিৎসা পরিষেবা।

চিকিৎসা পরিষেবা লাটে, পিকনিকে উদয়পুরের ডাক্তারকুল, প্রতিক্রিয়া
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















