News Flash

  • Home
  • Uncategorized
  • ভূস্বর্গে ফের বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, পুলওয়ামায় এনকাউন্টারে খতম ছ’জন সন্ত্রাসবাদী
Image

ভূস্বর্গে ফের বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, পুলওয়ামায় এনকাউন্টারে খতম ছ’জন সন্ত্রাসবাদী

শ্রীনগর, ২২ ডিসেম্বর (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোরায়, ত্রাল টাউনশিপের আরামপোরা গ্রামে যৌথ বাহিনীর অভিযানে খতম হয়েছে ছ’জন সন্ত্রাসবাদী। নিহত জঙ্গিরা আনসার গাজাবত-উল-হিন্দ জঙ্গি সংগঠনের সদস্য। নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে একজনের নাম হল, ডেপুটি চিফ সোলিহা।
জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্দ্ধতন এক করতে জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর যায় ত্রাল টাউনশিপের আরামপোরা গ্রামে, ত্রাল-অবন্তিপুর রোড বরাবর ফলের বাগানে লুকিয়ে রয়েছে কয়েকজন সন্ত্রাসবাদী। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার সকালে ওই এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনীর ৪২ রাষ্ট্রীয় রাইফেলস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। প্রথমে সন্ত্রাসবাদীদের আত্মসমর্পনের জন্য সতর্কতামূলক গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এরপরই গোপন ডেরা থেকে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা। এনকাউন্টারে খতম হয়েছে ছ’জন সন্ত্রাসবাদী। নিহত জঙ্গিরা আনসার গাজাবত-উল-হিন্দ জঙ্গি সংগঠনের সদস্য। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top