News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটে বার্ষিক ডিজিপি-আইজিপি সম্মেলনে প্রধানমন্ত্রী
Image

গুজরাটে বার্ষিক ডিজিপি-আইজিপি সম্মেলনে প্রধানমন্ত্রী

আহমেদাবাদ, ২১ ডিসেম্বর (হি. স.) : শুক্রবার গুজরাট পুলিশের ডিরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেলের বার্ষিক সম্মেলনে গুজরাট এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এদিন সকালে ভাদোদরা বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী মোদী। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ও তাঁর সহকারী নীতিন প্যাটেল। বিমানবন্দর থেকে তিনি সরাসরি নর্মদা জেলায় কেভাডিয়ার কাছে ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র উদ্দেশ্যে রওনা দেন। সেখানে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লবভাই প্যাটেলের ১৮২ মিটার লম্বা মূর্তির কাছে স্থাপিত ‘টেন্ট সিটি’-তেই অনুষ্ঠিত হয়েছে ডিজিপি এবং আইজিপি-র বার্ষিক সম্মেলন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে এই তিনদিন ব্যাপী সম্মেলন শুরু হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার সম্মেলনে পৌঁছানোর আগে, ৩১ অক্টোবর উন্মোচিত বিশ্বের সর্বোচ্চ মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’-তে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্দার প্যাটেলের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলিও দেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী ট্যুইট করেছেন, “গুজরাটের কেভাডিয়ায় ডিজিপি এবং আইজিপি-র বার্ষিক সম্মেলনের এই আলোচনাসভা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করবে।” ট্যুইটারে তিনি আরও যোগ করেন, ” ‘স্ট্যাচু অফ ইউনিটি’-তে মহান সর্দার প্যাটেলের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেছি। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, আমাদের নিরাপত্তা ব্যবস্থার কাঠামো নির্মাণের ক্ষেত্রে সর্দার বল্লবভাই প্যাটেলের অবদান অপরিমেয়।” এদিনের অপর একটি টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে ‘স্ট্যাচু অফ ইউনিটি’ দর্শনেই আহ্বান জানিয়েছেন। তিনি লেখেন, “আমি সকলকে ‘স্ট্যাচু অফ ইউনিটি’ দর্শন করতে অনুরোধ করব। অনেক বন্ধুরা জানিয়েছেন, দিল্লি-মুম্বই বিমানপথেও এই মূর্তি দেখা যায়। তাই এরপর যাঁরা ওই পথে যাবেন, তাঁরা অবশ্যই মূর্তিটি দেখবেন।” শনিবার গান্ধীনগরের আদালাজ গ্রামের কাছে ত্রিমন্দিরের মন্দির কমপ্লেক্সে বিজেপি-র মহিলা মোর্চার জাতীয় সম্মেলনের শেষ দিনে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রীর।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top