News Flash

  • Home
  • Uncategorized
  • টিসিএ-র যাবতীয় আর্থিক লেনদেনের উপর স্থগিতাদেশ হাইকোর্টের
Image

টিসিএ-র যাবতীয় আর্থিক লেনদেনের উপর স্থগিতাদেশ হাইকোর্টের

আগরতলা, ১৯ ডিসেম্বর।। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিসিএ)-র যাবতীয় আর্থিক লেনদেনের উপর স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট। টিসিএ-র আর্থিক অনিয়ম নিয়ে দীর্ঘদিন ধরেই বিস্তর অভিযোগ উঠছিল।<br>
জানা গেছে, বুধবার হাইকোর্ট ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যাবতীয় আর্থিক লেনদেনের উপর স্থগিতাদেশ জারি করেছে। বিস্তারিত খবর এখনও আসেনি। তবে জানা গেছে, রাজ্যের প্রাক্তন এক ক্রিকেটার সন্দীপন ঘোষ উচ্চ আদালতে টিসিএ-র কথিত অনিয়ম নিয়ে তথ্য সহকারে একটি জনস্বার্থ বিষয়ক মামলা করেছিলেন।
জনস্বার্থে দায়ের করা এই মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত যাবতীয় আর্থিক লেনদেনের উপর স্থগিতাদেশ জারি করেছে। এর পাশাপাশি অ্যাসোসিয়েশনের যাবতীয় খরচের হিসাব দেওয়ারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Releated Posts

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top