News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস
Image

রাজস্থানে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস

জয়পুর, ২৯ নভেম্বর (হি.স.) : রাজস্থানে বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। কৃষি ঋণ মকুব, শিক্ষিত বেকারদের জন্য ভাতা, স্বাস্থ্য অধিকার আইন প্রণয়নের মতো প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।

এদিন জয়পুরে দলীয় কার্যালয়ে ইস্তেহার প্রকাশ করেন অশোক গেহলট। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শচীন পাইলট। এদিন শচীন পাইলট বলেন, আমাদের ইস্তেহার স্রেফ একটা নথি নয়। এটি আমাদের অঙ্গীকার। ক্ষমতায় এলে তা বাস্তবায়িত করা হবে। ইস্তেহার পত্রের নাম দেওয়া হয়েছে ‘জন ঘোষণা পত্র’।
নির্বাচনী ইস্তেহারে কংগ্রেসের তরফে কৃষি ঋণ মকুবের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জিএসটি মুক্ত কৃষি কাজের সঞ্জাম কৃষকদের হাতে তুলে দেওয়া হবে। বর্ষীয়ান কৃষকদের ভাতা দেওয়া হবে। গরুদের সংরক্ষণের জন্য ‘গৌচর ভূমি বোর্ড’ গড়া হবে। কৃষকরা যাতে সহজে ঋণ পায় তাও নিশ্চিত করা হবে। কৃষকদের জন্য প্রশিক্ষণ শিবির গড়ে তোলা হবে। কৃষিজাত পণ্যে ন্যূনতম সহায়ক মূল্য কৃষকদের প্রদান করা হবে। শচীন পাইলট বলেন, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ২৪ ঘন্টা হেল্পলাইন নম্বর চালু করা হবে। শিক্ষার মান উন্নয়নের জন্য নতুন শিক্ষানীতি গ্রহণ করা হবে। বিজেপির আমলে ২০,০০০ স্কুল বন্ধ করে দেওয়া হয় বলে ইস্তেহারে দাবি করা হয়েছে। সেই স্কুলগুলি পুনরায় খোলা হবে। প্রতিটি পঞ্চায়েতে মেয়েদের জন্য হোস্টেল গড়া হবে। প্রতিটি পঞ্চায়েতে একটি হাইস্কুল গড়ে তোলা হবে। শিক্ষিত বেকারদের ৩৫০০ টাকা করে আর্থিক ভাতা দেওয়া হবে। প্রতিটি গ্রামে সড়ক যোগাযোগ আরও বেশি উন্নত করা হবে। ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা, পানীয় জল নিশ্চিত করা হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top