News Flash

  • Home
  • Uncategorized
  • দ্রুত পানীয় জলের পাইপলাইন মেরামত করতে মুখ্যমন্ত্রীর নির্দেশ
Image

দ্রুত পানীয় জলের পাইপলাইন মেরামত করতে মুখ্যমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর ৷৷ রাজ্যের জনগণের কাছে পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে৷ খুব শীঘ্রই রাজ্যের প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য একটি নতুন প্রকল্পের সূচনা হতে যাচ্ছে৷ আজ সচিবালরে ১ নং সভাকক্ষে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবে র সভাপতিত্বে অনুষ্ঠিত এদিনের সভায় উপমখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাও উপস্থিত  ছিলেন৷

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌভাগ্য যোজনার মাধ্যমে প্রতিটি ঘরে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করেছেন৷ তেমনি রাজ্য সরকারও মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন এজন্য পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করার নির্দেশ দেন৷ তিনি বলেন, যেকানে যেখানে প ানীয় জল সরবরাহের প াইপলাইন সংস্কার প্রয়োজন সেগুলো চিহ্ণিত করে অতি দ্রুত এগুলি সংস্কার করতে হবে৷ এক্ষেত্রে দপ্তরের একটি বিশেষ টিম গঠন করে জরুরি ভিত্তিতে সংস্কার করতে হবে৷ এক্ষেত্রে দপ্তরের একটি বি শেষ টিম গঠন করে জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ সম্পন্ন করতে মুখ্যমন্ত্রী নিদেশ দেন৷

সভায় দপ্তরের স্মল বোর টিউবওয়েল সম্পর্কে আলোচনা করতে গিয়ে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের প্রধান সচিব মনোজ কুমার তথ্য দিয়ে জানান, রাজ্যে বর্তমানে ৩৪১০ টি স্মল বোর টিউবওয়েল রয়েছে৷ এই টিউবওয়েলগুলো সাধারণত গ্রামীণ ব্যবহারকারীদের কমিটির মাধ্যমে পরিচালনা করা হয়৷ কিন্তু ব্যবহারকারী কমিটি কর্তৃক এ সংক্রান্ত বিদ্যুৎ ি বল নির্দিষ্ট সময়ে জমা না দেওয়ার ফলে বহুে৭ত্রেই টিউবওয়েলগুলি অচল অবস্থায় রয়েছে৷ এই অচল টিউবওয়েলগুলোকে পুনরায় ব্যবাহরযোগ্য করার বিষয়ে এদিনের সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়৷ এই স্মল বোর টিউবওয়েলগুলো পরিচালা করার ক্ষেত্রে নিজ নিজ পঞ্চায়েতকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এদিনের সভায়৷ এদিনের সভায় এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব এল কে গুপ্তা, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব কুমার অলক, গ্রামোন্নয়ন দপ্তরের প্রধান সচিব বি কে সাহু, পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তরের মুখ্য ব াস্তুকার সোমেশ চন্দ্র দাস, কার্যনির্বাহী বাস্তুকার সীতাংশু চক্রবর্তী এবং অন্যান্য বাস্তুকার ও আধিকারিকগণ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top