News Flash

  • Home
  • Uncategorized
  • জাপানের বাণিজ্যিক রোবট প্রস্তুতকারী কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

জাপানের বাণিজ্যিক রোবট প্রস্তুতকারী কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ইয়ামানাশি, ২৮ অক্টোবর (হি.স.) : বাণিজ্যিক রোবট প্রস্তুতকারী সংস্থা এফএএনইউসি কোরপোরেশনের কারখানা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
১৩তম ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে বর্তমান জাপানে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বিশ্বের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক রোবট উৎপাদনকারী সংস্থা এফএএনইউসি কোরপোরেশনের কারখানা ঘুরে দেখেন। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার ট্যুইটারে লিখেছেন, আধুনিক এবং উন্নততর প্রযুক্তির সহযোগিতাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে এদিন এফএএনইউসি কোরপোরেশনের কারখানা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোবোটিক্স ও অটোমেশন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী।
এফএএনইউসি কোরপোরেশনের কারখানা পরিদর্শনের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ভারত-জাপান জুটি ক্রমেই সফল হয়ে চলেছে। ভারতে আর্থিক ও প্রযুক্তিগত আধুনিকীকরণের ক্ষেত্রে বিশ্বস্ত সহযোগী হচ্ছে জাপান। এবং ভারতে অন্যতম প্রধান বিনিয়োগকারী হচ্ছে জাপান। মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন এবং ফ্রেট করিডর থেকে প্রমাণিত দুই দেশ উচ্চস্তরে নিজের আর্থিক সহযোগিতা বাড়িয়ে চলেছে। মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, ডিজিট্যাল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়াতে সহযোগিতাও করেছে জাপান। ভারতের ভবিষ্যৎ আর্থিক বৃদ্ধির প্রতি বিশ্বাসী। যা অনেক বেশি সুযোগ তৈরি করে দেবে। আন্তর্জাতিক মঞ্চে উৎভাবন এবং প্রযুক্তি উপর জাপানের অবদানকে প্রশংসা করে ভারত।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top