News Flash

  • Home
  • Uncategorized
  • অলোক বর্মার উপর ‘নজরদারি’, বাসভবনের সামনে থেকে গ্রেফতার চারজন সন্দেহভাজন
Image

অলোক বর্মার উপর ‘নজরদারি’, বাসভবনের সামনে থেকে গ্রেফতার চারজন সন্দেহভাজন

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): গৃহযুদ্ধ চলছিল বহুদিন ধরেই| হস্তক্ষেপ করেনি সরকার| কিন্তু, পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সিবিআই-এর গৃহযুদ্ধে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার| সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর আভ্যন্তরীন দ্বন্দের জেরে ইতিমধ্যেই ছুটিতে পাঠানো হয়েছে সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং সিবিআই-এর স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে| এই পরিস্থিতিতে অলোক বর্মার উপর ‘নজরদারি’ রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে চারজন সন্দেহভাজনকে| বৃহস্পতিবার সকালে অলোক বর্মার বাড়ির বাইরে থেকে গ্রেফতার করা হয় চারজন সন্দেহভাজনকে, তাঁদেরকে প্রথমে আটক করেন অলোক বর্মার বাড়িতে মোতায়েন নিরাপত্তা রক্ষীরা| পরে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় দিল্লি পুলিশ| সূত্রের খবর, বুধবার রাত থেকে ওই চারজন সন্দেহভাজন একটি গাড়ি নিয়ে অলোক বর্মার বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল| অলোক বর্মার উপর তাঁরা নজরদারি রাখছিল বলে মনে করা হচ্ছে|
সিবিআই-এর অর্ন্তকলহ থামাতে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার| তবে, এহেন নজিরবিহীন সিদ্ধান্তের তুঙ্গে উঠেছে বিতর্ক| বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে| এই ইস্যুকে ‘হাতিয়ার’ করে এবার নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস| কংগ্রেস নেতা রণদীপ সুরেজওয়ালা জানিয়েছেন, সিবিআই-এর আভ্যন্তরীন দ্বন্দ ইস্যুতে শুক্রবার নয়াদিল্লিতে সিবিআই সদর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করবেন কংগ্রেস নেতা-কর্মীরা| এছাড়াও গোটা দেশেই বিক্ষোভ প্রদর্শন করা হবে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top