News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নত হচ্ছে ত্রিপুরা, মিজোরামের উন্নয়নে চাই পরিবর্তন ঃ বিপ্লব
Image

উন্নত হচ্ছে ত্রিপুরা, মিজোরামের উন্নয়নে চাই পরিবর্তন ঃ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ মিজোরামের বর্তমান অবস্থার সাথে ত্রিপুরার ৭ মাস পূর্বের অবস্থাকে এক আসনে বসিয়ে বিজেপি প্রদেশ

মিজোরামে কমলনগরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন ত্রিপুরার বিজেপি রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নির্বাচনী জনসভায় মিজোরামে পরিবর্তনের ডাক দিয়েছেন৷ তাঁর কথায়, মিজোরামের হাল বদলাতে পরিবর্তন খুবই জরুরি৷ উদাহরণ হিসেবে তিনি ত্রিপুরাকে টেনে এনে দাবি করেন, এই ছোট্ট পাবর্তী রাজ্য গত ৭ মাসে অনেকটাই বদলে গেছে৷

আগামী ২৮ নভেম্বর মিজোরামে বিধানসভা নির্বাচন অনুুষ্ঠিত হবে৷ ৪০ আসন বিশিষ্ট মিজোরাম বিধানসভায় বর্তমানে কংগ্রেসের শাসন চলছে৷ বিজেপি উত্তরপূর্বের এই রাজ্যে প্রসার বৃদ্ধির চেষ্টা শুরু করেছে৷ ত্রিপুরার বিধানসভা নির্বাচনে অন্যতম মূখ দলের প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেবকে মিজোরামে ৫টি আসনে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে৷ মঙ্গলবার মিজোরামে কমলনগরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব মোদি সরকারের সাফল্যগুলি তুলে ধরেন৷ পাশাপাশি তাঁর কটাক্ষ, মিজোরামে কেন্দ্রের বহুমুখি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা মিলছে না৷ কারণ, রাজ্য সরকার সেই গুলি সঠিক ভাবে বাস্তবায়ন করছে না৷ প্রসঙ্গক্রমে তাঁর দাবি, ৭ মাস আগে ত্রিপুরাতেও একই পরিস্থিতি ছিল৷ কেন্দ্রের বিভিন্ন প্রকল্প তৎকালীন রাজ্য সরকার সঠিক ভাবে বাস্তবায়ন করেনি৷ তাই, ত্রিপুরার উন্নয়ন আশানুরূপ হয়নি৷ কিন্তু এখন গত ৭ মাসে ত্রিপুরার উন্নয়নে গতি পেয়েছে৷ তাঁর দাবি, কেন্দ্রের জনকল্যাণমুখি প্রকল্প গুলি রাজ্যবাসির কাছে পৌছে দেওয়া হচ্ছে৷ রাজ্যের নতুন সরকার রাজ্যের এবং রাজ্যবাসীর উন্নয়নে কেন্দ্রীয় সহায়তায় আপ্রাণ চেষ্টা করছে৷ এই উদাহরণ তুলে ধরে তিনি দাবি করেন, মিজোরামেও উন্নয়ন গতি পাবে৷ যদি বিধানসভা নির্বাচনে সরকার পরিবর্তন সম্ভব হয়৷ তাঁর কথায়, কেন্দ্রের সুযোগ সুবিধাগুলি একমাত্র বিজেপি শাসিত রাজ্যেই সঠিক ভাবে জনগণের কাছে পৌছে দেওয়া হচ্ছে৷ কিন্তু, মিজোরামে কংগ্রেস শাসিত সরকার জনগণের কল্যাণে কেন্দ্রীয় সহায়তা পাওয়া সত্বেও আশানুরূপ কাজ করছে না৷

এদিন তিনি দাবি করেন, বিজেপি সবাইকে একসাথে নিয়ে চলতে বিশ্বাসী৷ তাঁর কথায়, ত্রিপুরায় মন্ত্রিসভায় চাকমা সম্প্রদায় থেকে জয়ী বিধায়ককে সদস্য করা হয়েছে৷ শুধু তাই নয়, জাতি-উপজাতিকে মন্ত্রিসভায় সমান সুযোগ দেওয়া হয়েছে৷ কারণ, বিজেপি বিশ্বাস করে সমাজের কোনও অংশকে অবহেলিত রেখে উন্নয়ন সম্ভব নয়৷ তাই তিনি মিজোরামে পরিবর্তনের ডাক দিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top